![]()
জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধান চলমান থাকা জাতীয় নিরাপত্তা গোয়েন্দা অধিদফতর (এনএসআই) এর অতিরিক্ত পরিচালক আজিজুর রহমান ও তার স্ত্রী আমাতুছছামীর দেশত্যাগে নিষেধাজ্ঞার আদেশ দিয়েছেন আদালত।
দুদকের আবেদনের প্রেক্ষিতে রোববার (৮ ফেব্রুয়ারি) ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ মো. সাব্বির ফয়েজের আদালত এই আদেশ দেন।
সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী মো. রিয়াজ হোসেন এ তথ্য নিশ্চিত করেন।
দুদকের সহকারী পরিচালক এস. এম. মামুনুর রশীদ তাদের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করেছিলেন।
আবেদনে বলা হয়, জাতীয় নিরাপত্তা গোয়েন্দা অধিদফতরের অতিরিক্ত পরিচালক আজিজুর রহমানের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার, মানিলন্ডারিং এবং নিজ ও স্ত্রীর নামে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগটি অনুসন্ধানাধীন রয়েছে।
অনুসন্ধানকালে জানা যায় যে, স্ত্রীসহ আজিজুর রহমান যে কোন সময় দেশ থেকে পালিয়ে বিদেশে অবস্থান নিবেন। অনুসন্ধানকালে তাদেরকে জিজ্ঞাসাবাদ করে তথ্য-উপাত্ত সংগ্রহ করা না গেলে অভিযোগ প্রমাণ দুরূহ হয়ে পরবে। এজন্য আজিজুর রহমান এবং তার স্ত্রী জনাব আমাতুছছামীর বিদেশ গমন রহিতকরণ করা একান্ত প্রয়োজন।
শুনানি শেষে আদালত তাদের দেশত্যাগে নিষেধাজ্ঞার আদেশ দেন।
বাংলাদেশ সময়: ১৬:০২:১৫ ৬০ বার পঠিত