মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬

নির্বাচনী জনসভায় কিশোরগঞ্জে আসছেন জামায়াত আমির ডা. শফিকুর রহমান

প্রথম পাতা » জাতীয় সংসদ নির্বাচন ২০২৬ » নির্বাচনী জনসভায় কিশোরগঞ্জে আসছেন জামায়াত আমির ডা. শফিকুর রহমান
সোমবার, ২ ফেব্রুয়ারী ২০২৬



---

কি‌শোরগঞ্জ জেলা প্রতিনিধি:

নির্বাচনী জনসভায় যোগ দিতে আগামীকাল মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) কিশোরগঞ্জ সফরে আসছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তাঁর আগমনকে কেন্দ্র করে জেলা জুড়ে জামায়াত ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ ও প্রস্তুতি লক্ষ্য করা যাচ্ছে।

এ উপলক্ষে কিশোরগঞ্জ জেলা জামায়াতের উদ্যোগে নগুয়ার আল ফারুক ট্রাস্ট মিলনায়তনে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে জেলা জামায়াতের সেক্রেটারি অধ্যাপক মাওলানা নাজমুল ইসলাম সাংবাদিকদের বিভিন্ন বিষয়ে অবহিত করেন। এ সময় উপস্থিত ছিলেন জেলা সহকারী সেক্রেটারি সাংবাদিক সামছুল আলম সেলিম, কিশোরগঞ্জ সদর শাখা জামায়াতের আমির ক্বারী নজরুল ইসলাম, ফাইজুল হক উজ্জ্বল, জেলা ছাত্রশিবির সভাপতি হাসান আল মামুনসহ অন্যান্য নেতৃবৃন্দ। ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকরাও সংবাদ সম্মেলনে অংশ নেন।

অধ্যাপক নাজমুল ইসলাম জানান, আগামীকাল সকাল ৯টায় কটিয়াদী সরকারি কলেজ মাঠে ১১ দলীয় জোটের নির্বাচনী জনসভা শুরু হবে। সকাল ১০টার দিকে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন জামায়াত আমির ডা. শফিকুর রহমান। জনসভা সফল করতে সার্বিক ও শৃঙ্খলামূলক প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।

এ ছাড়া আজ ২ ফেব্রুয়ারি বাদ আসর শহরের শহীদী মসজিদ থেকে একটি স্বাগত মিছিল বের করা হবে, যা শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে বড় বাজারে গিয়ে শেষ হবে।

বাংলাদেশ সময়: ১৩:৫৪:৪১   ১১১ বার পঠিত