![]()
নিজস্ব প্রতিবেদক:
আলমডাঙ্গা গাংনী আসমান-খালী থানা যুব বিভাগের উদ্যোগে অনুষ্ঠিত সমাবেশে জামায়াত মনোনীত চুয়াডাঙ্গা-১ আসনের প্রার্থী অ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেল বলেছেন, আগামীর নির্বাচনের মাধ্যমেই সন্ত্রাস ও দুর্নীতিমুক্ত বাংলাদেশ প্রতিষ্ঠিত হবে।
গতকাল শনিবার বিকেল ৩টায় আলমডাঙ্গা বড় বোয়ালিয়া বাজারে আয়োজিত এ সমাবেশে তিনি প্রধান অতিথির বক্তব্য দেন। যুব বিভাগের সভাপতি রাশিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে তিনি আরও বলেন, যুব সমাজকে ঐক্যবদ্ধ হয়ে ন্যায়, ইনসাফ ও সুশাসন প্রতিষ্ঠায় ভূমিকা রাখতে হবে। তরুণদের হাত ধরেই একটি শান্তিপূর্ণ ও দুর্নীতিমুক্ত রাষ্ট্র গড়ে তোলা সম্ভব।
সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন যুব বিভাগের জেলা সভাপতি নূর মোহাম্মদ হোসাইন টিপু, জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি কাইমুদ্দিন হিরোক, গাংনী আসমান-খালী থানা আমীর আব্বাস উদ্দিন এবং থানা সেক্রেটারি কামরুল হাসান সোহেল।
এছাড়াও উপস্থিত ছিলেন জেলা শ্রমিক কল্যাণের অর্থ সম্পাদক ইমরান হোসেন, ভাঙবাড়িয়া ইউনিয়ন আমীর মাসুদুর রহমান, ইউনিয়ন সেক্রেটারি রাইতাল হক, থানা কর্মপরিষদ সদস্য ডা. নজরুল ইসলাম, শাহজাহান আলী, মাওলানা জহুরুল ইসলামসহ যুব বিভাগের নেতাকর্মীরা।
সমাবেশে বক্তারা বলেন, দেশের বর্তমান পরিস্থিতি থেকে উত্তরণে যুবসমাজকে সংগঠিত ও সচেতন ভূমিকা পালন করতে হবে। গণতান্ত্রিক আন্দোলন ও সুষ্ঠু নির্বাচনের মধ্য দিয়েই জনগণের প্রত্যাশিত পরিবর্তন আসবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
বাংলাদেশ সময়: ১৭:৩৩:৩৭ ৭৬ বার পঠিত