মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬

রাজবাড়ীর কালুখালীতে নির্বাচন ও গণভোট নিয়ে প্রশিক্ষণ কর্মশালা

প্রথম পাতা » জাতীয় সংসদ নির্বাচন ২০২৬ » রাজবাড়ীর কালুখালীতে নির্বাচন ও গণভোট নিয়ে প্রশিক্ষণ কর্মশালা
শনিবার, ৩১ জানুয়ারী ২০২৬



---

স্বপন বিশ্বাস, রাজবাড়ীঃ রাজবাড়ীর কালুখালীতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট নিয়ে ভোটগ্রহণকারী কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৩১ জানুয়ারী) জেলার কালুখালীর  রতনদিয়া রজনীকান্ত সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে প্রিজাইডিং, সহকারী প্রিজাইডিং ও পোলিং অফিসারদের নিয়ে প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয়।

কালুখালী উপজেলা নির্বাহী ও সহকারী রিটার্নিং অফিসার, মোঃ মেজবাহ উদ্দিন, এর সভাপতিত্বে অনুষ্ঠিত এ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার সুলতানা আক্তার।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোহাম্মদ মনজুর মোরশেদ, বিপিএম-সেবা, জেলা নির্বাচন অফিসার শেখ মোহাম্মদ আব্দুল জালাল, কালুখালী, সহকারী কমিশনার (ভূমি), শামস সাদাত মাহমুদ উল্লাহ কালুখালী অফিসার ইনর্চাজ মো: মোশারফ হোসেনসহ আমন্ত্রিত অতিথিবৃন্দ।

প্রধান অতিথি হিসেবে জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং অফিসার ,প্রশিক্ষণে প্রশিক্ষণার্থীদের দ্বায়িত্ব, কর্তব্য ও নির্বাচনকালীন করণীয় ও বর্জনীয় বিষয় সম্পর্কে অবগত করেন।

এছাড়া অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ একটি সুন্দর নির্বাচন নিশ্চিতকরণে আইন অনুযায়ী নিজ নিজ দায়িত্ব পালনে সচেতন থাকার আহ্বান জানান।

বাংলাদেশ সময়: ১৬:২০:০১   ৯২ বার পঠিত