মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬

ভারত-অধিকৃত লাদাখে ইরানপন্থী বিক্ষোভ

প্রথম পাতা » আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল » ভারত-অধিকৃত লাদাখে ইরানপন্থী বিক্ষোভ
শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬



ভারত-অধিকৃত লাদাখে ইরানপন্থী বিক্ষোভ

ইরানের পক্ষে ভারত-অধিকৃত লাদাখ অঞ্চলে বিক্ষোভকারীরা ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির ছবি সংবলিত পোস্টার নিয়ে মিছিল করেছে এবং তার সমর্থনে স্লোগান দিয়েছে।

দ্য টাইমস অফ ইন্ডিয়া’র একটি প্রতিবেদন অনুযায়ী, এই সমাবেশটি ইমাম খামেনি মেমোরিয়াল ট্রাস্টের ব্যানারে আয়োজিত হয়। কারগিলের বিভিন্ন প্রান্ত থেকে বেশ কয়েকটি মিছিল বের করা হয়, যেখানে বিশাল জনতাকে খামেনির ব্যানার হাতে তার সমর্থনে স্লোগান দিতে দেখা যায়।

প্রতিবেদনটি জানায়, মিছিলগুলো কারগিলের ওল্ড ট্যাক্সি স্ট্যান্ডে এসে মিলিত হয়, যেখানে প্রধান সমাবেশটি অনুষ্ঠিত হয়। এই সমাবেশে জেলার বিভিন্ন প্রান্ত থেকে হাজার হাজার নারী-পুরুষ অংশ নেন।

বিক্ষোভকারীরা যুক্তরাষ্ট্র ও ইসরাইলের বিরুদ্ধে স্লোগান দেয় এবং মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প ও ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে লক্ষ্য করে ক্ষোভ প্রকাশ করে।

বাংলাদেশ সময়: ১:১৭:৩৭   ৪৮ বার পঠিত