বেগম খালেদা জিয়ার মৃত্যুতে আমরা বিএনপি পরিবারের শোক

প্রথম পাতা » রাজধানী » বেগম খালেদা জিয়ার মৃত্যুতে আমরা বিএনপি পরিবারের শোক
মঙ্গলবার, ৩০ ডিসেম্বর ২০২৫



বেগম খালেদা জিয়ার মৃত্যুতে আমরা বিএনপি পরিবারের শোক

বেগম খালেদা জিয়ার মৃত্যুতে আমরা বিএনপি পরিবারের পক্ষ থেকে গভীর শোক জানানো হয়েছে। মঙ্গলবার সংগঠনটির আহ্বায়ক আতিকুর রহমান রুমন প্রেরিত এক শোকবার্তায় গভীর শোক প্রকাশ করা হয়।

আমরা বিএনপি পরিবারের শোক বার্তায় জানিয়েছে, ‘অত্যন্ত ভারাক্রান্ত হৃদয়ে বলতে হচ্ছে– বাংলাদেশ আজ হারালো তার গণতন্ত্রের অতন্দ্র প্রহরী, মাদার অব ডেমোক্রেসি, আপসহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে। দীর্ঘদিন চিকিৎসাধীন থাকার পর আজ মঙ্গলবার (৩০ ডিসেম্বর ২০২৫) ভোর ৬টায় তিনি রাজধানীর এভারকেয়ার হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন, (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।’

বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলন ও সংগ্রামের ইতিহাসে বেগম খালেদা জিয়ার নাম চিরকাল অগ্রভাগে উচ্চারিত হবে এবং সংকটকালে তিনি ছিলেন দৃঢ়, সাহসী ও অবিচল নেতৃত্বের প্রতীক উল্লেখ করে শোক বার্তায় সংগঠনটির পক্ষ থেকে বলা আরও বলা হয়, বেগম খালেদা জিয়ার এই প্রস্থান জাতির জন্য এক অপূরণীয় ক্ষতি। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ ধারণ করে তিনি প্রতিকূল সময়ে দেশ ও মানুষের অধিকারের প্রশ্নে আপসহীন ছিলেন আজীবন। কারাবরণ, অসুস্থতা ও নানা নির্যাতনের মাঝেও তিনি কখনো মাথানত করেননি। তার বিয়োগের মাধ্যমে একটি আপসহীন ইতিহাসের অবসান হলো।

আমরা বিএনপি পরিবার বেগম খালেদা জিয়ার পরকালে শান্তি এবং তার পরিবার ও দেশবাসীর প্রতি সমবেদনা জানান।

বাংলাদেশ সময়: ১৫:৩৮:৪৯   ১৪১ বার পঠিত  




রাজধানী’র আরও খবর


দুর্গাপূজায় তৈরি পোশাক কারখানা খোলা, সনাতন ধর্মাবলম্বী শ্রমিকদের ছুটি সমন্বয়ের নির্দেশ
রাজধানীতে দুই দিনব্যাপী স্টাডি অ্যাব্রোড ফেয়ার শুরু
রাজধানীর বাস রুট ৯৮ থেকে কমিয়ে ৩২ করার পরিকল্পনা
ঢামেক হাসপাতালে হাসানুল হক ইনুর স্বাস্থ্য পরীক্ষা
ভিডিও ভাইরাল ঢাকার ফুটপাতে মারধরের ঘটনায় যুবক আটক, দায়িত্বে অবহেলায় এএসআই প্রত্যাহার
সাবেক ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুক ও তার স্ত্রীর সম্পদ ক্রোকের নির্দেশ
চিকিৎসা শেষে মালয়েশিয়া থেকে দেশে ফিরেছেন মির্জা আব্বাস
চালের ড্রামে মিলল ৩৪ হাজার ইয়াবা, মা-ছেলে গ্রেপ্তার
চকবাজারে মনজুর খান প্লাজায় আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ১০ ইউনিট
নারীর ক্ষমতায়নে পরিবারকে সম্পৃক্ত করার আহ্বান ববি হাজ্জাজের

Law News24.com News Archive

আর্কাইভ