ওসমান হাদি হত্যা শুটার ফয়সাল ও আলমগীরকে সহায়তা করায় ভারতে ২ জন গ্রেপ্তার: ডিএমপি

প্রথম পাতা » রাজধানী » ওসমান হাদি হত্যা শুটার ফয়সাল ও আলমগীরকে সহায়তা করায় ভারতে ২ জন গ্রেপ্তার: ডিএমপি
সোমবার, ২৯ ডিসেম্বর ২০২৫



ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান বিন হাদি হত্যার ঘটনায় জানুয়ারির প্রথম সপ্তাহে অভিযোগপত্র দেওয়া হবে বলে জানিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। ডিএমপি বলেছে, ‘এই হত্যাকাণ্ডে সরাসরি অংশ নেওয়া শুটার ফয়সাল করিম মাসুদ ও তার সহযোগী মোটরসাইকেলচালক আলমগীর শেখ ভারতে পালিয়ে গেছে। ফয়সাল ও আলমগীরকে মেঘালয়ে সহায়তা করার অভিযোগে দেশটির পুলিশ পুর্তি ও সামী নামে দুইজনকে গ্রেপ্তার করেছে।’

ওসমান হাদি হত্যাকাণ্ড: শুটার ফয়সাল ও আলমগীরকে সহায়তা করায় ভারতে ২ জন গ্রেপ্তার: ডিএমপি

রোববার সকালে রাজধানীর মিন্টো রোডে ডিএমপি মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে অতিরিক্ত কমিশনার (ক্রাইম এবং অপারেশন) এস এন মো. নজরুল ইসলাম এই তথ্য জানান।

সংবাদ সম্মেলনে ডিএমপির অতিরিক্ত কমিশনার এস এন নজরুল ইসলাম বলেন, ‘ফয়সাল ও আলমগীর ময়মনসিংহের হালুয়াঘাট সীমান্ত হয়ে ভারতে পালিয়েছে। আমরা মেঘালয় রাজ্যের পুলিশের সঙ্গে যোগাযোগ করেছি। ফয়সাল ও আলমগীরকে মেঘালয়ে তাদের সহায়তা করার অভিযোগে দেশটির পুলিশ পুর্তি ও সামী নামে দুইজনকে গ্রেপ্তার করেছে।’

তিনি বলেন, ‘মামলার তদন্ত শেষ পর্যায়ে। আগামী ৭ থেকে ১০ দিনের মধ্যে হাদি হত্যা মামলার চার্জশিট আদালতে দাখিল করা হবে। হাদি হত্যাকাণ্ডে এ পর্যন্ত ১১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। দুটি পিস্তল,  ৫২ রাউন্ড গুলি, হত্যায় ব্যবহৃত বাইক উদ্ধার করা হয়েছে।’

পুলিশের এই কর্মকর্তা আরও বলেন, ‘ফয়সালের তিনটি আইটি ফার্ম রয়েছে। এই ফার্মের ৫৩টি একাউন্টের ২১৮ কোটি টাকার চেক উদ্ধার করা হয়েছে।’

সাংবাদিকদের প্রশ্নের জবাবে ডিএমপির অতিরিক্ত কমিশনার এস এন নজরুল ইসলাম বলেন, ‘গত বছরের ৫ আগস্টে যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তারা এই হত্যাকাণ্ডের নেপথ্যে থাকতে পারে। হত্যাকাণ্ডের পেছনে রাজনৈতিক কারণ থাকতে পারে।’

বাংলাদেশ সময়: ১৫:৩৩:২০   ২২৬ বার পঠিত  




রাজধানী’র আরও খবর


প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের আগেই ত্রিবেদী-গর সাক্ষাৎ
প্রধানমন্ত্রীর সফরের অধীর অপেক্ষায় ভারত
শাপলা চত্বর হত্যাকাণ্ড মামলায় গ্রেপ্তার লতিফ সিদ্দিকী
ডিএমপির ২৪ ঘণ্টার অভিযানে রাজধানীতে গ্রেপ্তার ৪৪২
ধানমণ্ডির পরিত্যক্ত সুধাসদন থেকে যুবকের মরদেহ উদ্ধার, পরিচয় মিলল ফিঙ্গারপ্রিন্টে
জবি শিক্ষার্থী অথৈর আত্মহত্যা: অভিযোগপত্রে প্রেমিকের ‘মানসিক নিপীড়নের’ অভিযোগ
গত কয়েক মাসে বিচারবহির্ভূত হত্যাকাণ্ড প্রায় শূন্যের কোঠায়: আইনমন্ত্রী
মাসুদ সাঈদী সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের বিরুদ্ধে তদন্ত ও আইনি পদক্ষেপের দাবি
শাহজালাল বিমানবন্দরে ১১ কেজি গাঁজাসহ ভারতীয় নাগরিক গ্রেপ্তার
রাষ্ট্রপতিকে বহাল রেখে মধু খেয়ে, এখন বিচার দাবি করা হাস্যকর: রাশেদ খাঁন

Law News24.com News Archive

আর্কাইভ