মিডিয়া ফ্রিডম কোয়ালিশনের বিবৃতি গণমাধ্যমে হামলা জনগণের জানার অধিকারে সরাসরি আঘাত

প্রথম পাতা » আন্তর্জাতিক » মিডিয়া ফ্রিডম কোয়ালিশনের বিবৃতি গণমাধ্যমে হামলা জনগণের জানার অধিকারে সরাসরি আঘাত
শুক্রবার, ১৯ ডিসেম্বর ২০২৫



গণমাধ্যমে হামলা জনগণের জানার অধিকারে সরাসরি আঘাত

বাংলাদেশে সাংবাদিক, সম্পাদক ও সংবাদমাধ্যমের ওপর সংঘটিত হামলার তীব্র নিন্দা জানিয়েছে মিডিয়া ফ্রিডম কোয়ালিশন। এক বিবৃতিতে আন্তর্জাতিক এই জোট জানায়, এ ধরনের সহিংসতা ও ভয়ভীতি প্রদর্শন সম্পূর্ণরূপে অগ্রহণযোগ্য এবং এটি গণমাধ্যমের স্বাধীনতা ও জনগণের জানার অধিকারে সরাসরি আঘাত। বিবৃতিতে বলা হয়, সব গণমাধ্যমকর্মীর নিরাপত্তা নিশ্চিত করতে হবে এবং ঘটনার সঙ্গে জড়িতদের চিহ্নিত করে দ্রুত ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে জবাবদিহির আওতায় আনতে হবে। একই সঙ্গে জোটটি জোর দিয়ে উল্লেখ করে যে, সাংবাদিকদের ভীতি বা হুমকি ছাড়াই পেশাগত দায়িত্ব পালন করার সুযোগ থাকতে হবে। মিডিয়া ফ্রিডম কোয়ালিশনের মতে, সাংবাদিকদের সুরক্ষা নিশ্চিত করা আইনের শাসন, গণতান্ত্রিক মূল্যবোধ এবং একটি মুক্ত ও সচেতন সমাজ বজায় রাখার জন্য অপরিহার্য।

বাংলাদেশ সময়: ২১:৩১:২১   ২০০ বার পঠিত  




আন্তর্জাতিক’র আরও খবর


২৮ অক্টোবরের মধ্যে ভারত ছাড়ার নোটিশ পেলেন আমির খানের ভাগ্নে ইমরান খান
হুতিদের হামলার জেরে সৌদিগামী যাত্রীদের বিকল্প রুটে জেদ্দা ও মদিনা ব্যবহারের পরামর্শ
হরমুজ প্রণালীতে উত্তেজনা: ট্রাম্পের দাবি ইরান যুদ্ধ শিগগিরই শেষ হবে
বিশ্বে ৮০ কোটি তরুণ কর্মসংস্থানহীন ভবিষ্যতের ঝুঁকিতে: ইউএনডিপি
ইয়েমেনে সংঘাত: খাদ্যসহায়তা ব্যাহত, ঝুঁকিতে ৮ লাখ মানুষ
যুক্তরাষ্ট্রে কাজের অনুমতি নিয়ে নতুন নিয়ম, বিপাকে অভিবাসীরা
সৌদি আরবের পাশে থাকার অঙ্গীকার তুরস্কের
সৌদি আরবে ফ্লাইট জটিলতায় বিপাকে বাংলাদেশি কর্মীরা
ইয়েমেন যুদ্ধে জড়ালে যুক্তরাষ্ট্রকে বেদনাদায়ক জবাবের হুঁশিয়ারি হুতিদের
নিউইয়র্কের বিমানবন্দরে হেনস্তার শিকার ড. মুহাম্মদ ইউনূস

Law News24.com News Archive

আর্কাইভ