হামাসের দেওয়া মৃতদেহগুলোর একটি জিম্মির নয়: ইসরাইল

প্রথম পাতা » আন্তর্জাতিক » হামাসের দেওয়া মৃতদেহগুলোর একটি জিম্মির নয়: ইসরাইল
বুধবার, ১৫ অক্টোবর ২০২৫



হামাসের দেওয়া মৃতদেহগুলোর একটি জিম্মির নয়: ইসরাইল

যুদ্ধবিরতির চুক্তি অনুযায়ী জীবিত জিম্মির সঙ্গে নিহতদেরও মৃতদেহ হস্তান্তর শুরু করেছে হামাস। এ লক্ষ্যে মঙ্গলবার রাতে ইসরাইলি জিম্মির চারটি মৃতদেহ হস্তান্তর করা হয়েছে। তবে ইসরাইল দাবি করেছে ওই মৃতদেহগুলোর একটি কোনো জিম্মির নয়। ফরেনসিক পরীক্ষার ভিত্তিতে আজ বুধবার তারা এই দাবি করেছে। এ খবর দিয়েছে অনলাইন বিবিসি।

এতে বলা হয়, ফিলিস্তিনি কারাবন্দীদের মুক্তির বিনিময়ে ইসরাইলি জিম্মিদের মুক্তি দিতে সম্মত হয় স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাস। এই সমঝোতার অংশ হিসেবে গত সোমবার থেকে ধাপে ধাপে জিম্মি মুক্তি শুরু করে তারা। গতকাল ইসরাইলের কাছে চারটি মৃতদেহ হস্তান্তর করা হয়। সেসময় বলা হয়েছিল, এগুলো ইসরাইলি জিম্মিদের মৃতদেহ।

গতকাল রাতেই মৃতদেহগুলোতে দ্রুত ফরেনসিক পরীক্ষা চালায় ইসরাইল। এর ভিত্তিতে বুধবার আইডিএফ জানিয়েছে, একটি মৃতদেহের নমুনা কোনো সাবেক জিম্মির নমুনার সঙ্গেই হুবহু মেলেনি। এই ঘটনায় তারা চরম ক্ষোভ প্রকাশ করেছে। আইডিএফ হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছে, মৃত জিম্মিদের মরদেহ যথাযথভাবে ফেরত দিতে হামাসকে সব ধরনের প্রয়োজনীয় ও জরুরি পদক্ষেপ নিতে হবে। অন্যথায় পরিস্থিতি আরও ঘোলাটে হতে পারে।

বাংলাদেশ সময়: ২৩:১৬:০৩   ১৮১ বার পঠিত  




আন্তর্জাতিক’র আরও খবর


২৮ অক্টোবরের মধ্যে ভারত ছাড়ার নোটিশ পেলেন আমির খানের ভাগ্নে ইমরান খান
হুতিদের হামলার জেরে সৌদিগামী যাত্রীদের বিকল্প রুটে জেদ্দা ও মদিনা ব্যবহারের পরামর্শ
হরমুজ প্রণালীতে উত্তেজনা: ট্রাম্পের দাবি ইরান যুদ্ধ শিগগিরই শেষ হবে
বিশ্বে ৮০ কোটি তরুণ কর্মসংস্থানহীন ভবিষ্যতের ঝুঁকিতে: ইউএনডিপি
ইয়েমেনে সংঘাত: খাদ্যসহায়তা ব্যাহত, ঝুঁকিতে ৮ লাখ মানুষ
যুক্তরাষ্ট্রে কাজের অনুমতি নিয়ে নতুন নিয়ম, বিপাকে অভিবাসীরা
সৌদি আরবের পাশে থাকার অঙ্গীকার তুরস্কের
সৌদি আরবে ফ্লাইট জটিলতায় বিপাকে বাংলাদেশি কর্মীরা
ইয়েমেন যুদ্ধে জড়ালে যুক্তরাষ্ট্রকে বেদনাদায়ক জবাবের হুঁশিয়ারি হুতিদের
নিউইয়র্কের বিমানবন্দরে হেনস্তার শিকার ড. মুহাম্মদ ইউনূস

Law News24.com News Archive

আর্কাইভ