নয়াপল্টনে দুই ট্রাভেল এজেন্সিতে অভিযান

প্রথম পাতা » জাতীয় » নয়াপল্টনে দুই ট্রাভেল এজেন্সিতে অভিযান
সোমবার, ১৩ অক্টোবর ২০২৫



ঢাকা, ২৮ আশ্বিন (১৩ অক্টোবর):

আজ রাজধানীর নয়াপল্টন এলাকায় অবস্থিত দুটি ট্রাভেল এজেন্সি—এয়ারস্পিড প্রাইভেট লিমিটেড এবং নড়িয়া ট্রাভেলস অ্যান্ড ট্যুরস-এ অভিযান পরিচালনা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা।

অভিযানে এয়ারস্পিড প্রাইভেট লিমিটেডকে প্রতিশ্রুতি অনুযায়ী সেবা প্রদান করতে ব্যর্থ হওয়ায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৪৫ ধারায় ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

অন্যদিকে, নড়িয়া ট্রাভেলস অ্যান্ড ট্যুরসকে একই আইনের ৪৫ ধারায় প্রতিশ্রুতি অনুযায়ী সেবা প্রদানে ব্যর্থতা এবং ৫৩ ধারায় অবহেলার মাধ্যমে যাত্রীদের অর্থহানি ঘটানোর অপরাধে মোট দুই লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

এয়ার টিকিটের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি ও যাত্রী হয়রানির বিরুদ্ধে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।


বাংলাদেশ সময়: ২০:৪৩:১৬   ২৩১ বার পঠিত  




জাতীয়’র আরও খবর


খাদ্য নিরাপত্তাহীনতার ঝুঁকিতে ১ কোটি ৮১ লাখ মানুষ
আজ থেকে শুরু শারদীয় দুর্গোৎসব
আইনগত সহায়তার মাধ্যমে ন্যায়বিচারের পথ সুগম করার আহ্বান আইনমন্ত্রীর
ফ্যামিলি কার্ডের সুবিধা পাবেন না যে ৮ শ্রেণির পরিবার
সরকারি প্রতিষ্ঠানে ৫ লাখ ২২ হাজার পদ শূন্য
মন্ত্রীকে না জানিয়ে সরকারি সফরে এপিএস, গুদাম পরিদর্শনের পর অব্যাহতি
পৃথক বিচার বিভাগীয় সচিবালয়ের সিদ্ধান্ত সংবিধান সংশোধন কমিটিতে হবে: আইনমন্ত্রী
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত
ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহের প্রক্রিয়া ও নিয়মাবলি
তারল্যসংকটে থাকা ছয় ব্যাংকে চট্টগ্রাম বন্দরের ১,২০০ কোটি টাকা আটকা

Law News24.com News Archive

আর্কাইভ