আরও ৩ জেলা ও দায়রা জজ আদালতের বিচাররককে বদলি

প্রথম পাতা » জেলা জজ কোর্ট » আরও ৩ জেলা ও দায়রা জজ আদালতের বিচাররককে বদলি
শনিবার, ২১ জুন ২০২৫



আরও ৩ জেলা ও দায়রা জজ আদালতের বিচাররককে বদলি

আরও ৩ জেলা ও দায়রা জজ আদালতের বিচারককে বদলি করেছে আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়। শুক্রবার (২০ জুন) মন্ত্রণালয় প্রকাশিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপন অনুযায়ী, ঢাকা জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. হেলাল উদ্দিনকে রংপুর জেলা ও দায়রা জজ আদালতের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এ বদলি করা হয়েছে।

জয়পুরহাট জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. মজিবুর রহমানকে গাইবান্ধার জেলা ও দায়রা জজ আদালতের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারক হিসেবে বদলি করা হয়েছে।

রংপুরের জেলা ও দায়রা জজ আদালতের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারক মো. মোস্তফা কামালকে বগুড়ার জেলা ও দায়রা জজ আদালতের প্রশাসনির ট্রাইব্যুনালের সদস্য হিসেবে বদলি করা হয়েছে।

এর আগে, গত ২ জুন সারাদেশের বিভিন্ন আদালতের ২৫২ জন বিচারককে একযোগে বদলি করা হয়েছে। আইন মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগ থেকে এ বিষয়ে পৃথক পাঁচটি প্রজ্ঞাপন জারি করা হয়।

বাংলাদেশ সময়: ১:৪১:০৫   ২৫১ বার পঠিত  




জেলা জজ কোর্ট’র আরও খবর


নতুন মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির চেয়ারম্যান নাসির উদ্দিন সাথীকে
প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ: ৩ আসামির রিমান্ড মঞ্জুর
সাবেক এসবি প্রধান মনিরুল ও তার পরিবারের ৮৩ ব্যাংক হিসাব অবরুদ্ধ
দুর্নীতির মামলায় আবেদ আলীর ছেলে সিয়ামের চার বছরের কারাদণ্ড
সাবেক মার্কিন রাষ্ট্রদূতের গাড়িবহরে হামলার মামলায় ১০ জনের সাক্ষ্যগ্রহণ শেষ
বিএনপি কর্মী হত্যাচেষ্টা মামলায় মৌলভীবাজারের সাবেক এমপি সুলতান মনসুর গ্রেপ্তার
রবীন্দ্রনাথের গ্রাফিতি মোছার চেষ্টা: রিমি ও সুজন কারাগারে
নিউ গিনি প্রোপার্টিজে হামলা ও ভাঙচুরের মামলায় প্রধান আসামির জামিন
রাজউকের সাবেক চেয়ারম্যানসহ ৮ জনের ১৪ বছরের কারাদণ্ড
প্লট বরাদ্দে দুর্নীতি নিউগিনি প্রপার্টিজে হামলা ও ভাঙচুর: প্রধান আসামির জামিন

Law News24.com News Archive

আর্কাইভ