সাবেক এমপি বকুলের দুই বাড়ি জব্দ, ১০ ব্যাংক হিসাব অবরুদ্ধ

প্রথম পাতা » জাতীয় » সাবেক এমপি বকুলের দুই বাড়ি জব্দ, ১০ ব্যাংক হিসাব অবরুদ্ধ
মঙ্গলবার, ৩ জুন ২০২৫



সাবেক এমপি বকুলের দুই বাড়ি জব্দ, ১০ ব্যাংক হিসাব অবরুদ্ধ

নাটোর-১ আসনের সাবেক সংসদ সদস্য শহিদুল ইসলাম বকুলের ৪ তলা বিশিষ্ট দুইটি বাড়ি জব্দের আদেশ দিয়েছেন আদালত। এছাড়া তার ব্যাংকে থাকা ১০টি হিসাব অবরুদ্ধের আদেশ দেওয়া হয়েছে। এসব ব্যাংক হিসাবে ১ কোটি ৭৫ লাখ ৮০ হাজার ৭৪৫ টাকা রয়েছে।

মঙ্গলবার দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ জাকির হোসেন গালিব এ আদেশ দেন।

দুদকের জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন। জব্দ সম্পদের মধ্যে ৪ তলা বিশিষ্ট দুইটি বাড়ি রাজধানীর তেজগাঁওয়ের রাজাবাজারে অবস্থিত। বাড়ি দুইটির মূল্য ৫৭ লাখ ৪৫ হাজার ৫৪০ টাকা।

দুদকের সহকারী পরিচালক মেহেদী মুসা জেবিন এসব সম্পদ জব্দ ও ব্যাংক হিসাবগুলো অবরুদ্ধের আবেদন করেন।আবেদনে বলা হয়, নাটোর-১ আসনের সাবেক সংসদ সদস্য শহিদুল ইসলাম বকুলের বিরুদ্ধে বিপুল অস্থাবর সম্পদ অর্জনের তথ্য পাওয়া যায়। আসামি শহিদুল ইসলাম বকুলের নামে অর্জিত স্থাবর বা অস্থাবর এসব সম্পদ হস্তান্তরের সম্ভাবনা রয়েছে। সুষ্ঠু তদন্তের স্বার্থে আসামি শহিদুল ইসলাম বকুলের নামে অর্জিত সম্পদ ক্রোক (জব্দ) বা ফ্রিজ (অবরুদ্ধ) করা আবশ্যক।

বাংলাদেশ সময়: ২৩:৫৭:৫৭   ১৯১ বার পঠিত  




জাতীয়’র আরও খবর


খাদ্য নিরাপত্তাহীনতার ঝুঁকিতে ১ কোটি ৮১ লাখ মানুষ
আজ থেকে শুরু শারদীয় দুর্গোৎসব
আইনগত সহায়তার মাধ্যমে ন্যায়বিচারের পথ সুগম করার আহ্বান আইনমন্ত্রীর
ফ্যামিলি কার্ডের সুবিধা পাবেন না যে ৮ শ্রেণির পরিবার
সরকারি প্রতিষ্ঠানে ৫ লাখ ২২ হাজার পদ শূন্য
মন্ত্রীকে না জানিয়ে সরকারি সফরে এপিএস, গুদাম পরিদর্শনের পর অব্যাহতি
পৃথক বিচার বিভাগীয় সচিবালয়ের সিদ্ধান্ত সংবিধান সংশোধন কমিটিতে হবে: আইনমন্ত্রী
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত
ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহের প্রক্রিয়া ও নিয়মাবলি
তারল্যসংকটে থাকা ছয় ব্যাংকে চট্টগ্রাম বন্দরের ১,২০০ কোটি টাকা আটকা

Law News24.com News Archive

আর্কাইভ