তারিক আহমেদ সিদ্দিকীর ২৪ বিঘা জমিসহ প্লট-ফ্ল্যাট জব্দ

প্রথম পাতা » জেলা জজ কোর্ট » তারিক আহমেদ সিদ্দিকীর ২৪ বিঘা জমিসহ প্লট-ফ্ল্যাট জব্দ
মঙ্গলবার, ৩ জুন ২০২৫



তারিক আহমেদ সিদ্দিকীর ২৪ বিঘা জমিসহ প্লট-ফ্ল্যাট জব্দ

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সামরিক উপদেষ্টা তারিক আহমেদ সিদ্দিকী, তার স্ত্রী শাহীন সিদ্দিক ও তাদের সন্তান নুরিন সিদ্দিকের ২৪ দশমিক ৮০ বিঘা জমিসহ ৫টি প্লট ও ৫টি ফ্ল্যাট জব্দের আদেশ দিয়েছেন আদালত।

মঙ্গলবার দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ জাকির হোসেন গালিব এ আদেশ দেন।

জব্দ সম্পদের মধ্যে বারিধারার ডিওএইচের ৭ তলার দালান বাড়ি, একই এলাকার ৭ তলা ভবনের ৫ থেকে ৭ তলার ৩টি ফ্ল্যাট, একই এলাকার ৩৬০০ স্কয়ার ফিটের ৪টি কার স্পেসসহ ২টি ফ্ল্যাট, পূর্বাঞ্চলের নতুন শহরে ২০ কাঠা জমির ৪টি প্লট, বসুন্ধরা আবাসিক এলাকার ১টি প্লট।

দুদকের উপ-পরিচালক মনিরুল ইসলাম জব্দের আবেদন করেন।

দুদকের জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে বলেন, জব্দ হওয়া জমিগুলো নারায়ণগঞ্জের রূপগঞ্জ ও গাজীপুরের কালীগঞ্জ উপজেলায়।

আবেদনে বলা হয়েছে, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সামরিক উপদেষ্টা তারিক আহমেদ সিদ্দিক, তার স্ত্রী শাহীন সিদ্দিক, তাদের সন্তান নুরিন সিদ্দিকের বিরুদ্ধে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধান চলমান রয়েছে। অনুসন্ধানকালে জানা যায়, তারা স্থাবর সম্পদগুলো অন্যত্র হস্তান্তর, স্থানান্তর বা বেহাত করার চেষ্টা করছেন। অনুসন্ধান শেষ হওয়ার পূর্বে সম্পদ হস্তান্তর বা স্থানান্তর হয়ে গেলে অনুসন্ধানে ক্ষতির সম্ভাবনা রয়েছে।

বাংলাদেশ সময়: ২৩:৫৭:২৬   ২৩৭ বার পঠিত  




জেলা জজ কোর্ট’র আরও খবর


নতুন মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির চেয়ারম্যান নাসির উদ্দিন সাথীকে
প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ: ৩ আসামির রিমান্ড মঞ্জুর
সাবেক এসবি প্রধান মনিরুল ও তার পরিবারের ৮৩ ব্যাংক হিসাব অবরুদ্ধ
দুর্নীতির মামলায় আবেদ আলীর ছেলে সিয়ামের চার বছরের কারাদণ্ড
সাবেক মার্কিন রাষ্ট্রদূতের গাড়িবহরে হামলার মামলায় ১০ জনের সাক্ষ্যগ্রহণ শেষ
বিএনপি কর্মী হত্যাচেষ্টা মামলায় মৌলভীবাজারের সাবেক এমপি সুলতান মনসুর গ্রেপ্তার
রবীন্দ্রনাথের গ্রাফিতি মোছার চেষ্টা: রিমি ও সুজন কারাগারে
নিউ গিনি প্রোপার্টিজে হামলা ও ভাঙচুরের মামলায় প্রধান আসামির জামিন
রাজউকের সাবেক চেয়ারম্যানসহ ৮ জনের ১৪ বছরের কারাদণ্ড
প্লট বরাদ্দে দুর্নীতি নিউগিনি প্রপার্টিজে হামলা ও ভাঙচুর: প্রধান আসামির জামিন

Law News24.com News Archive

আর্কাইভ