চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট তাজুল শেখ হাসিনা-সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী-মামুনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল রোববার

প্রথম পাতা » জাতীয় » চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট তাজুল শেখ হাসিনা-সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী-মামুনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল রোববার
শনিবার, ৩১ মে ২০২৫



শেখ হাসিনা-সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী-মামুনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল রোববার

জুলাই-আগস্টের মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ আগামীকাল রোববার দাখিল করা হবে।

শনিবার (৩১ মে) সকালে জাতীয় প্রেসক্লাবে আন্তর্জাতিক গুম সপ্তাহ উপলক্ষে ‘গুমের সঙ্গে জড়িতদের অবিলম্বে বিচার কর’ শীর্ষক এক আলোচনা সভায় এ তথ্য জানিয়েছেন চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট তাজুল ইসলাম।

তিনি জানান, ১২ মে এ মামলার তদন্ত প্রতিবেদন দাখিল করে ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। জুলাই-আগস্টে ঘটে যাওয়া গণহত্যার পেছনে শেখ হাসিনার সরাসরি নির্দেশনার অডিও পাওয়া গেছে। সেই অডিওর ফরেনসিক বিশ্লেষণসহ গুরুত্বপূর্ণ প্রমাণ আদালতে উপস্থাপন করা হয়েছে।

চিফ প্রসিকিউটর বলেন, তদন্তে প্রাপ্ত প্রমাণে স্পষ্ট, এই গণহত্যা পূর্বপরিকল্পিত ছিল। শেখ হাসিনা ও তার ঘনিষ্ঠ সহযোগীদের সরাসরি সংশ্লিষ্টতা পাওয়ার কথাও জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৫:৩৯:০১   ১৭৩ বার পঠিত  




জাতীয়’র আরও খবর


সরকারি প্রতিষ্ঠানে ৫ লাখ ২২ হাজার পদ শূন্য
মন্ত্রীকে না জানিয়ে সরকারি সফরে এপিএস, গুদাম পরিদর্শনের পর অব্যাহতি
পৃথক বিচার বিভাগীয় সচিবালয়ের সিদ্ধান্ত সংবিধান সংশোধন কমিটিতে হবে: আইনমন্ত্রী
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত
ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহের প্রক্রিয়া ও নিয়মাবলি
তারল্যসংকটে থাকা ছয় ব্যাংকে চট্টগ্রাম বন্দরের ১,২০০ কোটি টাকা আটকা
রোহিঙ্গা প্রত্যাবাসনে কানাডার সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী
শারদীয় দুর্গাপূজায় টানা পাঁচ দিন বন্ধ থাকবে ব্যাংক
অপকর্মে জড়ালে কাউকে ছাড় নয়: বিএনপির সংসদীয় দলের বৈঠকে প্রধানমন্ত্রী
ময়মনসিংহের ত্রিশালে আন্তর্জাতিক বিমানবন্দর নির্মাণের উদ্যোগ

Law News24.com News Archive

আর্কাইভ