মুন্নি সাহা ও তার প্রতিষ্ঠানের ৩৫ ব্যাংক হিসাব অবরুদ্ধ করার কথা জানাল সিআইডি

প্রথম পাতা » প্রধান সংবাদ » মুন্নি সাহা ও তার প্রতিষ্ঠানের ৩৫ ব্যাংক হিসাব অবরুদ্ধ করার কথা জানাল সিআইডি
শনিবার, ২৪ মে ২০২৫



মুন্নি সাহা ও তার প্রতিষ্ঠানের ৩৫ ব্যাংক হিসাব অবরুদ্ধ করার কথা জানাল সিআইডি

সাংবাদিক মুন্নি সাহা ও তার স্বার্থ সংশ্লিষ্ট ব্যক্তি এবং প্রতিষ্ঠানের ৩৫টি ব্যাংক হিসাব অবরুদ্ধ (ফ্রিজ) করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। এসব হিসাবে ১৮ কোটি ১৬ লাখ ৫৩ হাজার ৭৩৯ টাকা রয়েছে।

শনিবার সিআইডির মিডিয়া শাখা থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

সিআইডি জানিয়েছে, মুন্নি সাহা ও তার স্বামী ব্যবসায়ী কবির হোসেন সাংবাদিকতা পেশাকে ব্যবহার করে বিভিন্নভাবে প্রভাব খাটিয়ে প্রতারণা ও চাঁদাবাজির মাধ্যমে অর্থ উপার্জন করেছেন। অবৈধভাবে উপার্জিত অর্থ নিজ এবং স্বার্থ সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের নামে পরিচালিত ব্যাংক হিসাবের মাধ্যমে লেনদেন করার অভিযোগ পায় সিআইডি। এরপর সিআইডির ফাইন্যান্সিয়াল ক্রাইম ইউনিট মানিলন্ডারিং অনুসন্ধান শুরু করে।

সিআইডির প্রাথমিক অনুসন্ধানে দেখা যায়, মুন্নি সাহার সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের নামে বিভিন্ন ব্যাংকে ৪৬টি ব্যাংক হিসাবে খোলা হয়েছে। যার মধ্যে বর্তমানে ৩৫টি ব্যাংক হিসাব চালু রয়েছে। হিসাব খোলার তারিখ থেকে বিভিন্ন সময়ে ব্যাংক হিসাবগুলোতে ১৮৬ কোটি ৫৬ লাখ ৯১ হাজার ৮ টাকা লেনদেন করা হয়েছে এবং বর্তমানে ১৮ কোটি ১৬ লাখ ৫৩ হাজার ৭৩৯ টাকা রয়েছে।

অনুসন্ধানকারী কর্মকর্তার আবেদনের প্রেক্ষিতে আদালত ওই টাকাসহ ৩৫টি ব্যাংক হিসাব অবরুদ্ধ করার আদেশ প্রদান করেন।

বাংলাদেশ সময়: ২৩:৪৮:১৭   ২৫৬ বার পঠিত  




প্রধান সংবাদ’র আরও খবর


সরকারি প্রতিষ্ঠানে ৫ লাখ ২২ হাজার পদ শূন্য
ব্যানবেইসের তথ্য এক বছরে মাধ্যমিকে শিক্ষার্থী কমেছে ৪ লাখের বেশি
রাজধানীর বাস রুট ৯৮ থেকে কমিয়ে ৩২ করার পরিকল্পনা
হামের প্রাদুর্ভাব: টিকাদানে ব্যর্থতা ও সমন্বয়হীনতার দায় কার
এআই ব্যবহার করে মিথ্যা কনটেন্ট তৈরি অপরাধ: মেহজাবীন চৌধুরী
হরমুজ প্রণালীতে উত্তেজনা: ট্রাম্পের দাবি ইরান যুদ্ধ শিগগিরই শেষ হবে
ঢামেক হাসপাতালে হাসানুল হক ইনুর স্বাস্থ্য পরীক্ষা
বিশ্বে ৮০ কোটি তরুণ কর্মসংস্থানহীন ভবিষ্যতের ঝুঁকিতে: ইউএনডিপি
স্কুলে ভর্তি পরীক্ষা বাতিল চেয়ে করা রিট কার্যতালিকা থেকে বাদ
হাম ও হামের উপসর্গে ২৪ ঘণ্টায় ৭ জনের মৃত্যু

Law News24.com News Archive

আর্কাইভ