শিশু আছিয়াকে ধর্ষণ ও হত্যা হিটু শেখের ডেথ রেফারেন্সের নথি হাইকোর্টে

প্রথম পাতা » সুপ্রিমকোর্ট » শিশু আছিয়াকে ধর্ষণ ও হত্যা হিটু শেখের ডেথ রেফারেন্সের নথি হাইকোর্টে
বুধবার, ২১ মে ২০২৫



হিটু শেখের ডেথ রেফারেন্সের নথি হাইকোর্টে

মাগুরার আলোচিত শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা মামলার প্রধান আসামি হিটু শেখের ডেথ রেফারেন্সের নথি হাইকোর্টে পৌঁছেছে। বুধবার (২১ মে) সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেলের কার্যালয় বিষয়টি নিশ্চিত করেছে।

তবে দ্রুতই মামলাটির শুনানিতে নিতে পেপারবুক প্রস্তুতে হাইকোর্টকে কোনো নির্দেশ দেয়া হবে কিনা, সে বিষয়ে প্রধান বিচারপতি দক্ষিণ আফ্রিকা থেকে ফেরার পর সিদ্ধান্ত হবে বলে জানা গেছে।

এর আগে গত শনিবার (১৭ মে) শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা মামলার প্রধান আসামি হিটু শেখকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করেন মাগুরার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক এম জাহিদ হাসান। এছাড়া মামলার বাকি তিন আসামিকে খালাস দেন আদালত।

খালাসপ্রাপ্তরা হলেন- শিশু আছিয়ার বোনের জামাতা সজীব শেখ, সজীবের ভাই রাতুল শেখ ও তাদের মা এবং হিটু শেখের স্ত্রী রোকেয়া বেগম।

আলোচিত এ মামলার প্রধান আসামি হিটু শেখের ১৬৪ ধারায় স্বীকারোক্তি, মেডিকেল রিপোর্ট, পারিপার্শ্বিক সাক্ষ্য এবং মামলার মৌখিক ও দালিলিক প্রমাণ পাওয়া গেছে। তাই সাক্ষ্য ও প্রমাণাদির ভিত্তিতে প্রধান আসামি হিটু শেখের বিরুদ্ধে শিশু নির্যাতন দমন আইনের ৯ এবং ২ ধারায় মৃত্যুদণ্ডের রায় দেন আদালত। এর মধ্যদিয়ে অভিযোগ গঠন বা বিচার শুরুর ২১ দিনের মাথায় আলোচিত এ মামলার বিচার কার্যক্রম শেষ হয়।

প্রসঙ্গত, গত ৬ মার্চ মাগুরা শহরের নিজনান্দুয়ালী গ্রামে বোনের শ্বশুরবাড়ি বেড়াতে এসে ধর্ষণের শিকার হয় শিশু আছিয়া। এ ঘটনার পর মাগুরাসহ সারাদেশের মানুষ প্রতিবাদে বিক্ষোভে ফেটে পড়ে। পরবর্তীতে গত ৮ মার্চ অভিযুক্ত চারজনকে আসামি করে সদর থানায় মামলা করেন শিশু আছিয়ার মা আয়েশা আক্তার।

অন্যদিকে ধর্ষণের ঘটনার পর শিশুটিকে প্রথমে মাগুরা ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি করা হয়। এরপর ফরিদপুর মেডিকেল এবং পরে ঢাকায় সম্মিলিত সামরিক হাসপাতালে ভর্তি করা হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় ১৩ মার্চ মারা যায় শিশু আছিয়া।

এ ঘটনার পর পুলিশের রিমান্ড চলাকালে মামলার মূল আসামি হিটু শেখ ১৫ মার্চ মাগুরার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়। যেখানে এ ঘটনায় তিনি একাই জড়িত বলে স্বীকারোক্তি দেন। পরবর্তীতে ১৩ এপ্রিল চাঞ্চল্যকর এ মামলার তদন্তকারী কর্মকর্তা মাগুরা সদর থানার ওসি (তদন্ত) আলাউদ্দিন সরদার শিশুটির মায়ের করা মামলায় অভিযুক্ত চার আসামি- আছিয়ার বোনের শ্বশুর হিটু শেখ, বোনের শাশুড়ি জাহেদা বেগম, বোনজামাই সজীব শেখ ও সজীবের বড় ভাই রাতুল শেখের বিরুদ্ধে অভিযোগ এনে আদালতে তদন্ত প্রতিবেদন দাখিল করেন।

পরবর্তীতে গত ২৩ এপ্রিল চার্জ গঠনের মাধ্যমে এ মামলার বিচার কার্যক্রম শুরু হয়। এরপর ২৭ এপ্রিল বাদীসহ তিনজনের সাক্ষ্য প্রদানের মাধ্যমে সাক্ষ্যগ্রহণ শুরু হয়ে ৭ মে অষ্টম কার্যদিবসের মধ্যে সাক্ষীর পর্ব শেষ হয়। পরদিন ৮ মে আসামিদের ফৌজদারি কার্যবিধির ৩৪২ ধারায় পরীক্ষা সম্পন্ন করা হয়। অবশেষে ১২ ও ১৩ মে যুক্তিতর্ক শেষে ১৭ মে রায় ঘোষণা করেন আদালত।

বাংলাদেশ সময়: ১৬:৫৭:৫০   ২৪৮ বার পঠিত  




সুপ্রিমকোর্ট’র আরও খবর


সহকারী অ্যাটর্নি জেনারেল পদে নিয়োগ পেলেন এম. মনিরুজ্জামান
১০ কার্যদিবসে অর্ধ লাখেরও বেশি পুরাতন মামলা নিষ্পত্তি হাইকোর্ট বিভাগের
নির্দিষ্ট মামলা না থাকলে ‘শ্যোন অ্যারেস্ট’ নয়, হাইকোর্টের আদেশ স্থগিত
দুই মামলায় জামিন পেলেন ব্যারিস্টার সুমন
পাউরুটিতে ক্যান্সারের উপাদান পটাশিয়াম ব্রোমেটের ব্যবহার বন্ধে রিট
যানবাহনের ফিটনেস সনদ প্রদর্শনের নির্দেশ নয় কেন, হাইকোর্টের রুল
ওসমান হাদি হত্যা মামলা: আসামি ফয়সালের স্ত্রীর জামিন নামঞ্জুর
এমএফএসের ‘অতিরিক্ত’ সার্ভিস চার্জের বৈধতা নিয়ে হাইকোর্টের রুল
রাজধানীর বাসাবাড়ি থেকে ভ্যানে ময়লা নেওয়ার ফি আদায় বন্ধে রিট
বুধবার হাইকোর্টে মামলার শুনানি বিএফআইইউর তদন্তে ইসলামী ব্যাংক দখল ও শেয়ার কেলেঙ্কারিতে সাহাবুদ্দিনসহ ২১ জনের সংশ্লিষ্টতার তথ্য

Law News24.com News Archive

আর্কাইভ