জামিন না দেওয়ায় বিচারককে হেনস্তা: ৪ আইনজীবীকে শোকজ

প্রথম পাতা » প্রধান সংবাদ » জামিন না দেওয়ায় বিচারককে হেনস্তা: ৪ আইনজীবীকে শোকজ
রবিবার, ১৮ মে ২০২৫



জামিন না দেওয়ায় বিচারককে হেনস্তা: ৪ আইনজীবীকে শোকজ

হত্যাচেষ্টা ও চাঁদা দাবির মামলায় আসামিকে জামিন না দেওয়ায় বিচারককে আওয়ামী লীগের দালাল বলে তকমা ও গালাগাল করে হেনস্তার অভিযোগ উঠেছে চার বিএনপিপন্থি আইনজীবীর বিরুদ্ধে। এ ঘটনায় ওই চার আইনজীবিকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম।

তারা হলেন- ফোরামের ঢাকা বার ইউনিটের আহ্বায়ক খোরশেদ আলম, ফোরামের কেন্দ্রীয় কমিটির সহসাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুল খালেক মিলন, ফোরামের ঢাকা বার ইউনিটের প্রাথমিক সদস্য অ্যাডভোকেট মো. জাবেদ ও অ্যাডভোকেট এস এম ইলিয়াস হাওলাদার।

রোববার সংগঠনের দপ্তর সম্পাদক মো. জিয়াউর রহমান স্বাক্ষরিত এ নোটিশ পাঠানো হয়।

নোটিশে বলা হয়, গত ১৭ মে ঢাকার চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে একটি মামলার শুনানিকে কেন্দ্র করে ‘অপেশাদারিত্বমূলক’ আচরণ ইতিমধ্যে বিভিন্ন ইলেকট্রনিক ও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারিত হয়েছে যা দলীয় ভাবমূর্তি ব্যাপকভাবে ক্ষুণ্ণ করেছে। এহেন অযাচিত এবং অপেশাদার মূলক আচরণের জন্য তাদের বিরুদ্ধে কেন সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে না তা ব্যক্তিগতভাবে উপস্থিত হয়ে সভাপতি ও মহাসচিব বরাবর লিখিতভাবে আগামী ৩ (তিন) দিনের মধ্যে কারণ ব্যাখ্যা করার জন্য বলা হলো।

বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম কেন্দ্রীয় কমিটির সভাপতি সিনিয়র এডভোকেট জয়নুল আবেদীন এবং মহাসচিব ব্যারিস্টার কায়সার কামালের সিদ্ধান্তক্রমে এই কারণ দর্শানোর নোটিশ প্রেরণ করা হয় বলেও নোটিশে উল্লেখ করা হয়।

জানা গেছে, কেরানীগঞ্জ মডেল থানার একটি হত্যাচেষ্টা মামলা হানিফ মেম্বার নামে এক আসামি ১২ মে আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন। আদালত জামিন আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। গত বৃহস্পতিবার তার জামিন চেয়ে আবেদন করেন আইনজীবী। তবে নিবেদন মতে শনিবার শুনানি করার জন্য রাখতে বলেন আইনজীবীরা। শনিবার শুনানিতে আসামিকে জামিন না দেওয়ায় বিচারককে আওয়ামী লীগের দালাল বলে তকমা ও গালিগালাজ করেন কয়েকজন আইনজীবী।

বাংলাদেশ সময়: ২০:০৫:২৬   ২১১ বার পঠিত  




প্রধান সংবাদ’র আরও খবর


সংসদের কেনাকাটায় অনিয়মের প্রমাণ মেলেনি, জানাল তদন্ত কমিটি
লেবাননে ইসরাইলি বাহিনীর অতর্কিত হামলা, নিহত ৯
অ্যাক্সিওসের রিপোর্ট ইরানে ব্যাপক হামলার পরিকল্পনা যুক্তরাষ্ট্রের
১১ দেশ নিয়ে ভারতের সামরিক মহড়ার আয়োজন, তালিকায় নেই বাংলাদেশ
সংসদে আইনমন্ত্রী জুলাই গণঅভ্যুত্থানের পর হত্যা, গুমসহ ১ হাজার ৮৫৫ মামলা
বিসিবির অ্যাডহক কমিটির বৈধতা চ্যালেঞ্জ করে রিট
ঘরে বসেই চাঁদা পরিশোধ করতে পারবেন আইনজীবীরা
দাম বাড়লো সয়াবিন তেলের
চিত্রনায়িকা পূজা চেরির বাবা কারাগারে
২২ বছরের মধ্যে সর্বোচ্চ ১২৭২ ডেথ রেফারেন্স বিচার নিষ্পত্তির অপেক্ষায় ফাঁসির আসামিরা

Law News24.com News Archive

আর্কাইভ