পারমাণবিক অস্ত্রের যুদ্ধ হবে ইরানে!

প্রথম পাতা » আন্তর্জাতিক » পারমাণবিক অস্ত্রের যুদ্ধ হবে ইরানে!
মঙ্গলবার, ১ এপ্রিল ২০২৫



পারমাণবিক অস্ত্রের যুদ্ধ হবে ইরানে!

যুক্তরাষ্ট্রের চোখে চোখ রেখে কথা বলছে ইরান। প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের প্রশাসন এরই মধ্যে সরাসরি ইরানে বোমা হামলার হুমকি দিয়েছে। তার জবাবে নিজেকে কাবু করে না রেখে সটান বুকে কথা বলছে ইরান। সুপ্রিম নেতা আয়াতুল্লাহ আলি খামেনি সাফ জানিয়ে দিয়েছেন, যদি তাদের ওপর বোমা হামলা করা হয়, তাহলে তারাও পাল্টা হামলা চালাবেন। এর ফলে মধ্যপ্রাচ্যে নতুন করে আরেকটি ভয়াবহ যুদ্ধের পদধ্বনি শোনা যাচ্ছে। শুধু তা-ই নয়। পুরো মধ্যপ্রাচ্যে এক অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির পাঁয়তারা চলছে। বার্তা সংস্থা এএফপি বলেছে, আয়াতুল্লাহ খামেনির একজন উপদেষ্টা আলি লারিজানি রাষ্ট্রীয় টিভিতে বলেছেন, যদি যুক্তরাষ্ট্র বা তার কোনো মিত্র ইরানে হামলা চালায়, তাহলে ইরান পারমাণবিক অস্ত্রের অধিকারী হবে।

এর আগে প্রেসিডেন্ট ট্রাম্প হুমকি দিয়ে বলেন, ইরান যদি পারমাণবিক কর্মসূচি খর্ব করতে চুক্তি না করে তাহলে তাদের ওপর বোমা হামলা করা হবে। জবাবে আলি লারিজানি বলেন, আমরা (পারমাণবিক) অস্ত্রের দিকে অগ্রসর হচ্ছি না। কিন্তু যদি ইরানের পারমাণবিক ইস্যুতে আপনারা ভুল করেন, ইরানকে সামনে এগিয়ে যেতে বাধ্য করেন, তাহলে ইরান আত্মরক্ষা করবে। ইরান এটা করতে চায় না। কিন্তু তা না করে কোনো বিকল্পও থাকবে না। যদি কখনো আপনারা (যুক্তরাষ্ট্র) বা আপনাদের মিত্র ইসরাইলকে দিয়ে বোমা হামলা চালাতে যান, তাহলে ইরান ভিন্ন সিদ্ধান্ত নেবে। উল্লেখ্য, এনবিসি নিউজের মতে, গত শনিবার ট্রাম্প বলেছেন, যদ ইরান পারমাণবিক চুক্তিতে রাজি না হয় তাহলে বোমা হামলা চালানো হবে। একই সঙ্গে তিনি তেহরানের বিরুদ্ধে ‘দ্বিতীয় পর্যায়ের শুল্ক’ আরোপের হুমকি দেন। ট্রাম্পের এই হুমকি জোরালো হলেও এটা পরিষ্কার নয় যে যুক্তরাষ্ট্র একাই নাকি অন্য দেশগুলোর সমন্বয়ে ইরানে হামলা চালানোর হুমকি দিয়েছেন।

ওদিকে পবিত্র ঈদের দিন এক ভাষণে খামেনি বলেছেন, তারা ভুল কাজ করার হুমকি দিয়েছে। যদি তারা এই হামলা করে, তাহলে অবশ্যই সুনির্দিষ্টভাবে পাল্টা আঘাত হানা হবে। এই বার্তা জাতিসংঘে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত আমির সাইয়িদ ইরাভানির মাধ্যমে পৌঁছে দেয়া হয়েছে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে। ট্রাম্পের হুমকির নিন্দা জানিয়ে বলা হয়েছে, এর মধ্য দিয়ে যুদ্ধবাজরা উস্কানি দিচ্ছে। তিনি বলেন, যুক্তরাষ্ট্র বা তার প্রক্সি ইসরাইল শাসকগোষ্ঠী যদি আগ্রাসন চালায় তাহলে দ্রুততার সঙ্গে এবং সুচিন্তিত জবাব দেবে ইরান। ওদিকে ইরাানে যুক্তরাষ্ট্রের স্বার্থের প্রতিনিধিত্ব করে সুইস দূতাবাস। ট্রাম্পের হুমকির পর এর চার্জ দ্য অ্যাফেয়ার্সকে তলব করে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়। হুমকির জবাবে ইরানের ইসলামিক রেভ্যুলুশনারি গার্ড কোরের সিনিয়র কমান্ডার জেনারেল আমির আলি হাজিজাদেহ বলেছেন, ইরানের চারপাশে বিভিন্ন অঞ্চলে যুক্তরাষ্ট্রের আছে কমপক্ষে ১০টি ঘাঁটি। আর তাতে আছে ৫০ হাজার সেনা। কাচের তৈরি ঘরের ভিতর আছে এমন কারো উচিত হবে না বাইরে অন্য কারো দিকে ঢিল ছোড়া। উল্লেখ্য, আলি হাজিজাদেহ ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচির দায়িত্বে আছেন।

বাংলাদেশ সময়: ১১:১৬:৪৬   ৪১২ বার পঠিত  




আন্তর্জাতিক’র আরও খবর


বাংলাদেশের প্রধানমন্ত্রী ইস্যুতে প্রশ্ন এড়িয়ে গেলেন ভারতের মুখপাত্র
বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গাকে ফেরত নিতে সম্মত হয়েছে মিয়ানমার: মালয়েশিয়ার প্রধানমন্ত্রী
ভারতের সংসদীয় কমিটির প্রতিবেদন বিএনপি’র বিজয় ও তারেক রহমানের দায়িত্ব গ্রহণকে ইতিবাচক হিসেবে নিয়েছে নয়া দিল্লি
মিশরে ভয়াবহ বিস্ফোরণ
ইরানের বিভিন্ন শহরে দফায় দফায় বিস্ফোরণ
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ন্যায়বিচারের মান নিয়ে প্রশ্ন তুলল এইচআরডব্লিউ
ভারতে বাংলাদেশি দম্পতিকে রাস্তায় ফেলে পেটালেন এক চিকিৎসক
কেন্দ্রের আশ্বাসের পর আন্দোলন স্থগিত করল ককরোচ জনতা পার্টি
ইরানের ক্ষেপণাস্ত্র হামলা তেহরানের নির্ভুল লক্ষ্যভেদের সক্ষমতার প্রমাণ: নিউইয়র্ক টাইমস
ট্রাম্পের নতুন শুল্কে বিশ্বজুড়ে মিশ্র প্রতিক্রিয়া, অভিযোগ প্রত্যাখ্যান বহু দেশের

Law News24.com News Archive

আর্কাইভ