ট্রাইব্যুনালের নতুন প্রসিকিউটর আবদুস সাত্তার পালোয়ান

প্রথম পাতা » সুপ্রিমকোর্ট » ট্রাইব্যুনালের নতুন প্রসিকিউটর আবদুস সাত্তার পালোয়ান
শুক্রবার, ২৮ মার্চ ২০২৫



ট্রাইব্যুনালের নতুন প্রসিকিউটর আবদুস সাত্তার পালোয়ান

সহকারী অ্যাটর্নি জেনারেল পদমর্যাদায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর নিযুক্ত হয়েছেন সুপ্রিমকোর্টের আইনজীবী অ্যাডভোকেট আবদুস সাত্তার পালোয়ান।

বৃহস্পতিবার আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের প্রজ্ঞাপনে বিষয়টি জানানো হয়।

একই প্রজ্ঞাপনে ট্রাইব্যুনালের প্রসিকিউটর হিসেবে নিয়োগ পেয়েছেন সুপ্রিম কোর্টের আইনজীবী আফরোজ পারভীন সিলভিয়া, মো. মামুনুর রশীদ, এস. এম তাসমিরুল ইসলাম।

অ্যাডভোকেট আবদুস সাত্তার পালোয়ানের বাড়ি লক্ষ্মীপুরের কমলনগরের চর ফলকনে।

তিনি দীর্ঘদিন সুপ্রিমকোর্টে বেশ সুনামের সঙ্গে আইন পেশায় নিয়োজিত আছেন। ট্রাইব্যুনাল গঠনের পর আসামিপক্ষের আইনজীবী হিসেবে প্র্যাক্টিস করেছেন।

লক্ষ্মীপুরের রামগতি ও কমলনগরের নদীভাঙা মানুষের অধিকার আদায়ের সংগঠন ‘কমলনগর-রামগতি বাঁচাও’ মঞ্চের আহ্বায়ক তিনি। এ ছাড়াও নদী রক্ষা, ঢাকা টু লক্ষ্মীপুর লঞ্চ চাই আন্দোলনসহ বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে সম্পৃক্ত থাকতে দেখা গেছে তাকে।

জুলাই গণঅভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর গেল বছরের অক্টোবরে হাইকোর্ট বিভাগের বিচারপতি গোলাম মুর্তজা মজুমদারকে চেয়ারম্যান করে পুনর্গঠন করা হয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এরপর অ্যাডভোকেট মো. তাজুল ইসলামকে চিফ প্রসিকিটর এবং পর্যায়ক্রমে প্রসিকিউটর নিয়োগ দিয়ে চলছে জুলাই গণঅভ্যুত্থানসহ মানবতাবিরোধী অপরাধের বিচারিক কার্যক্রম।

বাংলাদেশ সময়: ১১:১৬:১৭   ৪০৩ বার পঠিত  




সুপ্রিমকোর্ট’র আরও খবর


সহকারী অ্যাটর্নি জেনারেল পদে নিয়োগ পেলেন এম. মনিরুজ্জামান
১০ কার্যদিবসে অর্ধ লাখেরও বেশি পুরাতন মামলা নিষ্পত্তি হাইকোর্ট বিভাগের
নির্দিষ্ট মামলা না থাকলে ‘শ্যোন অ্যারেস্ট’ নয়, হাইকোর্টের আদেশ স্থগিত
দুই মামলায় জামিন পেলেন ব্যারিস্টার সুমন
পাউরুটিতে ক্যান্সারের উপাদান পটাশিয়াম ব্রোমেটের ব্যবহার বন্ধে রিট
যানবাহনের ফিটনেস সনদ প্রদর্শনের নির্দেশ নয় কেন, হাইকোর্টের রুল
ওসমান হাদি হত্যা মামলা: আসামি ফয়সালের স্ত্রীর জামিন নামঞ্জুর
এমএফএসের ‘অতিরিক্ত’ সার্ভিস চার্জের বৈধতা নিয়ে হাইকোর্টের রুল
রাজধানীর বাসাবাড়ি থেকে ভ্যানে ময়লা নেওয়ার ফি আদায় বন্ধে রিট
বুধবার হাইকোর্টে মামলার শুনানি বিএফআইইউর তদন্তে ইসলামী ব্যাংক দখল ও শেয়ার কেলেঙ্কারিতে সাহাবুদ্দিনসহ ২১ জনের সংশ্লিষ্টতার তথ্য

Law News24.com News Archive

আর্কাইভ