এক্সপ্রেস ওয়েতে দুর্ঘটনা নিহতদের পরিবারকে কোটি টাকা করে ক্ষতিপূরণ দিতে আইনি নোটিশ

প্রথম পাতা » সুপ্রিমকোর্ট » এক্সপ্রেস ওয়েতে দুর্ঘটনা নিহতদের পরিবারকে কোটি টাকা করে ক্ষতিপূরণ দিতে আইনি নোটিশ
বুধবার, ১ জানুয়ারী ২০২৫



নিহতদের পরিবারকে কোটি টাকা করে ক্ষতিপূরণ দিতে আইনি নোটিশ

ঢাকা-মাওয়া এক্সপ্রেস ওয়ের ধলেশ্বরী টোল প্লাজায় বাস দুর্ঘটনায় নিহত প্রত্যেকের পরিবারকে ১ কোটি টাকা করে ক্ষতিপূরণ দিতে আইনি নোটিশ দেওয়া হয়েছে।

দুর্ঘটনার বিষয়ে বিভিন্ন পত্রপত্রিকায় প্রকাশিত প্রতিবেদন উল্লেখ করে মঙ্গলবার মানবাধিকার সংগঠন ল’ অ্যান্ড লাইফ ফাউন্ডেশন ট্রাস্ট্রের পক্ষে সড়ক পরিবহণ কর্তৃপক্ষের চেয়ারম্যান, হাইওয়ে পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শককে ইমেইল যোগে নোটিশটি পাঠিয়েছেন সুপ্রিমকোর্টের আইনজীবী ব্যারিস্টার মোহাম্মদ হুমায়ন কবির পল্লব।

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ে সড়কের টোল প্লাজায় শুক্রবার অপেক্ষমাণ যানবাহনকে বেপারী পরিবহণের একটি বাস আঘাত করায় ছয়জন নিহত হন।

নোটিশে বলা হয়, সংবিধানের ৩২ অনুচ্ছেদ অনুযায়ী মানুষের জীবনধারণের অধিকার অন্যতম একটি মেৌলিক অধিকার। বাস মালিক, ড্রাইভার, সড়ক পরিবহণ কর্তৃপক্ষ এবং হাইওয়ে পুলিশের চরম অবহেলার কারণেই মর্মানি্তক দুর্ঘটনায় এসব মৃতু্য ঘটেছে।

প্রাথমিক তদন্তে প্রমাণিত হয়েছে, ব্যাপারী পরিবহণের বাসটির ফিটনেস সনদ ছিল না। ড্রাইভারের লাইসেন্সের মেয়াদ অনেক আগেই উত্তীর্ণ হয়েছে।

এছাড়া ড্রাইভার স্বীকার করেছেন তিনি ক্যানাবিস নামক মাদক সেবন করতেন। কাজেই এটি স্পষ্ট যে, বাসের ফিটনেস এবং ড্রাইভারের লাইসেন্স প্রদানকারী কর্তৃপক্ষের চরম গাফিলতির কারণে ছয়জন মানুষের দুর্ঘটনা হয়।

নোটিশ গ্রহীতারা ক্ষতিপূরণ দিতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ না করলে পরবর্তী আইনি পদক্ষেপ নেওয়া হবে বলেও নোটিশে উল্লেখ করা হয়।

বাংলাদেশ সময়: ১১:৫২:৩৫   ৩১৪ বার পঠিত  




সুপ্রিমকোর্ট’র আরও খবর


সহকারী অ্যাটর্নি জেনারেল পদে নিয়োগ পেলেন এম. মনিরুজ্জামান
১০ কার্যদিবসে অর্ধ লাখেরও বেশি পুরাতন মামলা নিষ্পত্তি হাইকোর্ট বিভাগের
নির্দিষ্ট মামলা না থাকলে ‘শ্যোন অ্যারেস্ট’ নয়, হাইকোর্টের আদেশ স্থগিত
দুই মামলায় জামিন পেলেন ব্যারিস্টার সুমন
পাউরুটিতে ক্যান্সারের উপাদান পটাশিয়াম ব্রোমেটের ব্যবহার বন্ধে রিট
যানবাহনের ফিটনেস সনদ প্রদর্শনের নির্দেশ নয় কেন, হাইকোর্টের রুল
ওসমান হাদি হত্যা মামলা: আসামি ফয়সালের স্ত্রীর জামিন নামঞ্জুর
এমএফএসের ‘অতিরিক্ত’ সার্ভিস চার্জের বৈধতা নিয়ে হাইকোর্টের রুল
রাজধানীর বাসাবাড়ি থেকে ভ্যানে ময়লা নেওয়ার ফি আদায় বন্ধে রিট
বুধবার হাইকোর্টে মামলার শুনানি বিএফআইইউর তদন্তে ইসলামী ব্যাংক দখল ও শেয়ার কেলেঙ্কারিতে সাহাবুদ্দিনসহ ২১ জনের সংশ্লিষ্টতার তথ্য

Law News24.com News Archive

আর্কাইভ