শেখ হাসিনা আবার ফিরে আসবেন, আদালতে সোলায়মান সেলিম

প্রথম পাতা » জেলা জজ কোর্ট » শেখ হাসিনা আবার ফিরে আসবেন, আদালতে সোলায়মান সেলিম
শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪



শেখ হাসিনা আবার ফিরে আসবেন, আদালতে সোলায়মান সেলিম

ঢাকা-৭ আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) সোলায়মান সেলিম বলেছেন, দেশের অবস্থা ভালো না। দেশের মানুষ দুই বেলা ভাতও পায় না। শেখ হাসিনা আবারও ফিরে আসবেন। বৃহস্পতিবার ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে তোলার সময় তিনি এ মন্তব্য করেন।

এ সময় কয়েকজন পুলিশ সদস্য তাকে কথা বলতে নিষেধ করেন। একজন মাথার হেলমেট নিচে নামিয়ে দেন।

তখন সোলায়মান সেলিম বলেন, আমার মুখ যতই চাপিয়ে রাখার চেষ্টা করা হোক, মুজিববাদীরা মুজিব আদর্শ কখনো ভুলবে না।

এদিন দুপুর ২টা ৩৫ মিনিটের দিকে তাকে সিএমএম আদালতের হাজতখানা থেকে বের করা হয়।

সোলায়মান সেলিম লিফটে করে আদালতে উঠতে চাননি। পরে অবশ্য লিফটে করেই ওপরে ওঠেন। পরে ঢাকার অ্যাডিশনাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জিয়াদুর রহমানের আদালতে জামিন শুনানি হয়।

সোলায়মান সেলিমের পক্ষে শ্রী প্রাণনাথ জামিন চেয়ে আবেদন করেন। শুনানিতে তিনি বলেন, পুলিশ প্রতিবেদনে সুনির্দিষ্ট অভিযোগ নেই। আর ঘটনার সময় তিনি দলীয় কোনো পদে ছিলেন না।

রাষ্ট্রপক্ষে ঢাকা মহানগর পাবলিক প্রসিকিউটর ওমর ফারুক ফারুকী জামিনের বিরোধিতা করে বলেন, ফ্যাসিস্ট শেখ হাসিনার দোসররা এখনো সক্রিয়। জামিন পেলে অশান্তি সৃষ্টি করবে। শান্তি নষ্ট করবে। পরে আদালত সোলায়মান সেলিমের জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

বাংলাদেশ সময়: ১৯:১১:০৪   ৩৪১ বার পঠিত  




জেলা জজ কোর্ট’র আরও খবর


দুর্নীতির মামলায় আবেদ আলীর ছেলে সিয়ামের চার বছরের কারাদণ্ড
সাবেক মার্কিন রাষ্ট্রদূতের গাড়িবহরে হামলার মামলায় ১০ জনের সাক্ষ্যগ্রহণ শেষ
বিএনপি কর্মী হত্যাচেষ্টা মামলায় মৌলভীবাজারের সাবেক এমপি সুলতান মনসুর গ্রেপ্তার
রবীন্দ্রনাথের গ্রাফিতি মোছার চেষ্টা: রিমি ও সুজন কারাগারে
নিউ গিনি প্রোপার্টিজে হামলা ও ভাঙচুরের মামলায় প্রধান আসামির জামিন
রাজউকের সাবেক চেয়ারম্যানসহ ৮ জনের ১৪ বছরের কারাদণ্ড
প্লট বরাদ্দে দুর্নীতি নিউগিনি প্রপার্টিজে হামলা ও ভাঙচুর: প্রধান আসামির জামিন
জুলাই হত্যা মামলায় সাবেক এমপি হাসনাত আবদুল্লাহর ছেলে মঈনউদ্দিন ফের গ্রেপ্তার
ব্লগার নিলয় হত্যা মামলায় সাক্ষ্য দিলেন ময়নাতদন্তকারী চিকিৎসক
এমপি গাজী নজরুলের জামিন আবেদন নামঞ্জুর

Law News24.com News Archive

আর্কাইভ