হত্যাচেষ্টা মামলায় আ.লীগ নেতা বলরাম পোদ্দার কারাগারে

প্রথম পাতা » প্রধান সংবাদ » হত্যাচেষ্টা মামলায় আ.লীগ নেতা বলরাম পোদ্দার কারাগারে
শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪



হত্যাচেষ্টা মামলায় আ.লীগ নেতা বলরাম পোদ্দার কারাগারে

রাজধানীর রমনায় শাকিব নামে এক ব্যক্তিকে হত্যাচেষ্টা মামলায় রাষ্ট্রীয় জনতা ও অগ্রণী ব্যাংকের সাবেক পরিচালক, আওয়ামী লীগের উপ-কমিটির সদস্য বলরাম পোদ্দারকে কারাগারে পাঠিয়েছেন আদালত।

বৃহস্পতিবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মিনহাজুর রহমানের আদালত জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

এদিন মামলার তদন্ত কর্মকর্তা রমনা মডেল থানার উপপরিদর্শক (এসআই) মোস্তাফিজুর রহমান আসামিকে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন। বলরাম পোদ্দারের পক্ষে অ্যাডভোকেট আনোয়ারুল কবীর বাবুল জামিন চেয়ে শুনানি করেন। রাষ্ট্রপক্ষ এর বিরোধিতা করে। শুনানি শেষে আদালত জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

এর আগে বুধবার রাতে কাকরাইলের বাসা থেকে বলরাম পোদ্দারকে গ্রেফতার করে রমনা থানা পুলিশ। পরে তাকে শাকিব হত্যাচেষ্টা মামলায় গ্রেফতার দেখানো হয়।

মামলা সূত্রে জানা যায়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় ১৯ জুলাই রমনা থানাধীন জাতীয় পার্টির প্রধান কার্যালয়ের বিপরীত পাশে আন্দোলনকারীদের ওপর হামলা চালানো হয়। এতে শাকিবসহ কয়েকজন আহত হন। পরে তিনি মামলা করেন। এ মামলায় সন্দেহভাজন আসামি হিসাবে গ্রেফতার করা হয় বলরাম পোদ্দারকে।

বাংলাদেশ সময়: ১৯:১২:৪৪   ২৪৩ বার পঠিত  




প্রধান সংবাদ’র আরও খবর


সরকারি প্রতিষ্ঠানে ৫ লাখ ২২ হাজার পদ শূন্য
ব্যানবেইসের তথ্য এক বছরে মাধ্যমিকে শিক্ষার্থী কমেছে ৪ লাখের বেশি
রাজধানীর বাস রুট ৯৮ থেকে কমিয়ে ৩২ করার পরিকল্পনা
হামের প্রাদুর্ভাব: টিকাদানে ব্যর্থতা ও সমন্বয়হীনতার দায় কার
এআই ব্যবহার করে মিথ্যা কনটেন্ট তৈরি অপরাধ: মেহজাবীন চৌধুরী
হরমুজ প্রণালীতে উত্তেজনা: ট্রাম্পের দাবি ইরান যুদ্ধ শিগগিরই শেষ হবে
ঢামেক হাসপাতালে হাসানুল হক ইনুর স্বাস্থ্য পরীক্ষা
বিশ্বে ৮০ কোটি তরুণ কর্মসংস্থানহীন ভবিষ্যতের ঝুঁকিতে: ইউএনডিপি
স্কুলে ভর্তি পরীক্ষা বাতিল চেয়ে করা রিট কার্যতালিকা থেকে বাদ
হাম ও হামের উপসর্গে ২৪ ঘণ্টায় ৭ জনের মৃত্যু

Law News24.com News Archive

আর্কাইভ