গাজায় ইসরাইলের হামলা চলছেই, দেইর আল বালাহ অঞ্চলে নিহত ২২

প্রথম পাতা » আন্তর্জাতিক » গাজায় ইসরাইলের হামলা চলছেই, দেইর আল বালাহ অঞ্চলে নিহত ২২
সোমবার, ১৬ ডিসেম্বর ২০২৪



গাজায় ইসরাইলের হামলা চলছেই, দেইর আল বালাহ অঞ্চলে নিহত ২২

ফিলিস্তিনের গাজায় ইসরাইলের নৃশংসতা চলছেই। শনিবার ইসরাইলের বিমান হামলায় উপত্যকাটিতে কমপক্ষে ২২ জন নিহত হয়েছেন। ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের বিরুদ্ধে অভিযান পরিচালনার নামে গাজায় বেসামরিকদেরও হত্যা করছে তেল আবিব। হামাস নিয়ন্ত্রিত গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়কে উদ্ধৃত করে এ খবর দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

এতে বলা হয়, ত্রাণ সহায়তা সংগ্রহের সময় মধ্য গাজার দেইর আল বালাহ অঞ্চলের কাছে একটি জনসমাগমকে লক্ষ্য করে হামলা চালায় ইসরাইল। এতে ১০ গাজাবাসী নিহত হয়েছেন। হামলার স্থান থেকে হতাহতদের পায়ে হেঁটে, রিকশা ও প্রাইভেটকারে করে হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে। এই হামলায় হামাসের প্রশাসনিক কমিটির প্রধান দিয়ার আলী আল জারু নিহত হয়েছেন বলে জানিয়েছে সংগঠনটি। ইসরাইল বলছে, আল জারু দেইর আল বালাহর মেয়রের দায়িত্বে ছিলেন। তাকে লক্ষ্য করেই হামলা চালানো হয়েছে। কেননা তিনি হামাসের যোদ্ধাদের সাহায্য করছিলেন। অঞ্চলটিতে পৃথক আরেক হামলায় আরও চার গাজাবাসী নিহত হয়েছেন।

এর আগে হামাসের একটি ত্রাণ-গুদামে বিমান হামলা চালায় ইসরাইল। ইসরাইল প্রতিরক্ষা বাহিনী বলছে, গত শুক্রবার সেখান থেকে তাদের লক্ষ্য করে গুলি বর্ষণ করেছে হামাসের যোদ্ধারা। যার পরিপ্রেক্ষিতে ওই গুদামে হামলা চালিয়েছে ইসরাইল। এছাড়া গাজার একটি শরণার্থী শিবিরে ইসরাইলের বোমা বর্ষণে এক নারীসহ সাত জন নিহত হয়েছেন বলে জানিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়। হতাহতের মধ্যে সাধারণ মানুষ এবং হামাস যোদ্ধাদের পরিসংখ্যান স্বাধীনভাবে যাচাই করতে পারেনি রয়টার্স।

বাংলাদেশ সময়: ২০:৩৬:৫১   ২৮৪ বার পঠিত  




আন্তর্জাতিক’র আরও খবর


হরমুজ প্রণালীতে উত্তেজনা: ট্রাম্পের দাবি ইরান যুদ্ধ শিগগিরই শেষ হবে
বিশ্বে ৮০ কোটি তরুণ কর্মসংস্থানহীন ভবিষ্যতের ঝুঁকিতে: ইউএনডিপি
ইয়েমেনে সংঘাত: খাদ্যসহায়তা ব্যাহত, ঝুঁকিতে ৮ লাখ মানুষ
যুক্তরাষ্ট্রে কাজের অনুমতি নিয়ে নতুন নিয়ম, বিপাকে অভিবাসীরা
সৌদি আরবের পাশে থাকার অঙ্গীকার তুরস্কের
সৌদি আরবে ফ্লাইট জটিলতায় বিপাকে বাংলাদেশি কর্মীরা
ইয়েমেন যুদ্ধে জড়ালে যুক্তরাষ্ট্রকে বেদনাদায়ক জবাবের হুঁশিয়ারি হুতিদের
নিউইয়র্কের বিমানবন্দরে হেনস্তার শিকার ড. মুহাম্মদ ইউনূস
মোংলা বন্দর আধুনিকায়নে ৩৩৫.৭৮ মিলিয়ন ডলার ঋণ দেবে চীন
সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান জানাল দূতাবাস

Law News24.com News Archive

আর্কাইভ