সকল বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা

প্রথম পাতা » প্রধান সংবাদ » সকল বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা
বুধবার, ১৭ জুলাই ২০২৪



সকল বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা

দেশের সব সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম বন্ধ রাখার নির্দেশনা দিয়েছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)। মঙ্গলবার (১৬ জুলাই) রাতে ইউজিসি এ নির্দেশনা দেয়।

ইউজিসির বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সরকারের শিক্ষা মন্ত্রণালয়ের সিদ্ধান্ত মোতাবেক শিক্ষার্থীদের নিরাপত্তার বিষয়টি বিবেচনায় দেশের সকল পাবলিক ও বেসরকারি বিশ্ববিদ্যালয় এবং বিশ্ববিদ্যালয় অধিভুক্ত মেডিক্যাল, টেক্সটাইল, ইঞ্জিনিয়ারিং ও অন্যান্য কলেজসহ সকল কলেজের শিক্ষা কার্যক্রম পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ থাকবে।

একই সঙ্গে শিক্ষার্থীদের নিরাপত্তার স্বার্থে আবাসিক হল ত্যাগের নির্দেশনা দিয়ে নিরাপদ আবাসস্থলে অবস্থানের নির্দেশনা দেওয়া হয়েছে বিজ্ঞপ্তিতে।

এদিকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞপ্তিতে জাতীয় বিশ্ববিদ্যালয় অধিভুক্ত কলেজগুলো বন্ধ ঘোষণা করা হয়েছে। বিজ্ঞপ্তিতে জানানো হয়, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সকল কলেজ ও প্রতিষ্ঠান বন্ধ থাকবে।

বাংলাদেশ সময়: ০:২৬:২৩   ৩৬২ বার পঠিত  




প্রধান সংবাদ’র আরও খবর


শারদীয় দুর্গাপূজায় টানা পাঁচ দিন বন্ধ থাকবে ব্যাংক
চুয়েটে তালা ভেঙে নিজ দপ্তরে নতুন উপাচার্য
রিয়াদ বিমানবন্দরে ফের হামলা: আহত কয়েকজন
অপকর্মে জড়ালে কাউকে ছাড় নয়: বিএনপির সংসদীয় দলের বৈঠকে প্রধানমন্ত্রী
রংপুরে চার খুনের ঘটনায় আসামিদের ডিএনএ শনাক্ত
ময়মনসিংহের ত্রিশালে আন্তর্জাতিক বিমানবন্দর নির্মাণের উদ্যোগ
গণহত্যার তথ্য আড়াল করতেই ইন্টারনেট বন্ধ করেছিল সরকার: প্রসিকিউটর
রোকেয়া বিশ্ববিদ্যালয় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে তিন ডিনকে আলোচক হিসেবে না রাখায় সমালোচনা
পারমাণবিক হুমকির কাছে মাথা নত করবে না ভারত
সাজেকে পর্যটক প্রবেশ ও অবস্থানে জেলা প্রশাসনের নিষেধাজ্ঞা

Law News24.com News Archive

আর্কাইভ