নবীন আইনজীবীদের জন্য ৫ দিন ব্যাপী প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করেছে বার কাউন্সিল

প্রথম পাতা » প্রধান সংবাদ » নবীন আইনজীবীদের জন্য ৫ দিন ব্যাপী প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করেছে বার কাউন্সিল
মঙ্গলবার, ১১ জুন ২০২৪



 ---

নবীন আইনজীবীদের জন্য প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করেছে বার কাউন্সিল। চলতি বছর অর্থাৎ ২০২৪ সালে বাংলাদেশ বার কাউন্সিলের তালিকাভুক্তি পরীক্ষায় চূড়ান্তভাবে উত্তীর্ণ হয়ে আইন পেশায় নিযুক্ত নতুন আইনজীবীরা এ  কর্মশালায় অংশ করতে পারবেন।

আইনজীবীদের সনদ প্রদান ও নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ বার কাউন্সিলের সচিব সিনিয়র জেলা ও দায়রা জজ আবদুর রহমান সরদার সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।

বিজ্ঞপ্তির ভাষ্য মতে, বাংলাদেশ বার কাউন্সিল লিগ্যাল এডুকেশন কমিটির সিদ্ধান্ত মোতাবেক বার কাউন্সিলের ট্রেনিং ডিপার্টমেন্টের অধীনে নিজস্ব ভবনে (লিফটের ৯) নবীন আইনজীবীদের জন্য ৫ দিন ব্যাপী প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয়েছে। আগামী জুলাই মাস থেকেই প্রশিক্ষণ কর্মসূচী চালু হবে।

যেসকল আইনজীবী ২০২৪ সালে বার কাউন্সিল তালিকাভুক্তি পরীক্ষায় চূড়ান্তভাবে উত্তীর্ণ হয়ে আইনজীবী সমিতিতে যোগদান করেছেন, শুধুমাত্র সেই সকল নতুন আইনজীবী এই প্রশিক্ষণে অংশগ্রহণ করতে পারবেন।

প্রশিক্ষণ কর্মশালায় অংশগ্রহণে আগ্রহী নবীন আইনজীবীদেরকে আগামী ৩০ জুন বিকাল ৪টার মধ্যে অনলাইনে আবেদন পূরণের প্রার্থীদেরকে বর্ণিত ওয়েবসাইট (http://www.barcouncil.gov.bd/ or http://bar.teletalk.com.bd) ব্যবহারের মাধ্যমে অনলাইন ফরম পূরণ করে সাবমিট করতে হবে। একইসঙ্গে সাবমিটকৃত ফরমটি ডাউনলোড করে প্রিন্ট কপি সংরক্ষণ করতে হবে।

ট্রেনিং ফরম পূরণে ইচ্ছুক প্রত্যেক প্রার্থীকে নিজস্ব সচল একটি মোবাইল নম্বর ব্যবহার করে ফরম পূরণের যাবতীয় কার্যাবলী সম্পন্ন করতে হবে। নির্দিষ্ট নম্বরটি সম্পূর্ণ ট্রেনিং প্রক্রিয়াকালে সচল রাখতে হবে। ওই নম্বরে ফরম পূরণ, ট্রেনিং বাবদ ফি জমা হওয়া, ট্রেনিং এর তারিখ ও সময় প্রভৃতি বিষয়ে এসএমএস এর মাধ্যমে জানানো হবে।

---

উল্লেখ্য, একটি নির্দিষ্ট টেলিটক নম্বর (১৬২২২ এবং ০১৫৫০১৫৫৫৫৫) থেকে পেমেন্ট নিশ্চিতকরণ বার্তা, ইউজার আইডি, পাসওয়ার্ড প্রভৃতি তথ্য আবেদনকারীর স্ব স্ব মোবাইল নম্বরে প্রেরণ করা হবে।

আগ্রহী আইনজীবীদের অনলাইন ফরম পূরণের শেষ ধাপে ট্রেনিং ফি বাবদ সর্বমোট ১ হাজার ৮০ টাকা যে কোন একটি টেলিটক প্রিপেইড নম্বর হতে জমা করতে হবে।

ট্রেনিং সংক্রান্ত বিস্তারিত সিডিউল যথা সময়ে বার কাউন্সিলের ওয়েবসাইটে প্রকাশিত হবে।

বাংলাদেশ সময়: ১১:৫৮:৪৩   ৫৫৭ বার পঠিত  




প্রধান সংবাদ’র আরও খবর


হাইকোর্টে রায়ে পুরনো ল্যান্ড সার্ভে মামলা নিষ্পত্তির পথ খুলল
সাংবাদিক পরিচয়ে চাঁদাবাজির অভিযোগ, আলমডাঙ্গায় ভূয়া সাংবাদিককে ১৫ দিনের কারাদণ্ড
রাজনৈতিক হয়রানিমূলক মামলাসমূহ প্রত্যাহারে সুপারিশের লক্ষ্যে জেলা পর্যায়ে কমিটি গঠন
বেনজীর আহমেদকে দেশে ফেরাতে কতদিন লাগবে?
বাংলাদেশের প্রধানমন্ত্রী ইস্যুতে প্রশ্ন এড়িয়ে গেলেন ভারতের মুখপাত্র
১২ বছরের সেই শিশুর গর্ভে জন্ম নেওয়া নবজাতকের ডিএনএ নমুনা সংগ্রহ
রাষ্ট্র হারলেও সাধারণ নাগরিকের ন্যায়বিচার নিশ্চিত হওয়াই স্বস্তি: অ্যাটর্নি জেনারেল
নিজে গাড়ি চালিয়ে রাজধানীর পরিস্থিতি দেখলেন প্রধানমন্ত্রী
বিশ্বকাপে ‘ঘৃণা’ ছড়ানো বিদেশিদের বহিষ্কার করবে আর্জেন্টিনা!
হাম ও উপসর্গে ৮৩৭ শিশুর মৃত্যু

Law News24.com News Archive

আর্কাইভ