বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬

কুষ্টিয়া, ময়মনসিংহ, শেরপুর ও নেত্রকোনায় নাশকতামূলক কর্মকাণ্ড

প্রথম পাতা » প্রধান সংবাদ » কুষ্টিয়া, ময়মনসিংহ, শেরপুর ও নেত্রকোনায় নাশকতামূলক কর্মকাণ্ড
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬



দেশের বিভিন্ন স্থানে দুর্বৃত্তরা নাশকতামূলক কর্মকাণ্ড চালিয়েছে। কুষ্টিয়া জেলা কারাগারের কোয়ার্টার ও প্রধান ফটকের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। আজ ভোরে ও বিকেলে এসব বিস্ফোরণ ঘটলেও কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। পুলিশ সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে জড়িতদের শনাক্তের চেষ্টা করছে। ময়মনসিংহে গ্রামীণ ব্যাংকের একটি শাখার সাইনবোর্ড ও ভবনের সামনে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। নৈশপ্রহরী দ্রুত আগুন নিভিয়ে ফেলায় বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি। শেরপুরের ঝিনাইগাতীতে মালিঝিকান্দা ও হাতিবান্দা ইউনিয়নের যৌথ ভূমি কার্যালয়ে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এতে কার্যালয়ের আসবাব ও অধিকাংশ নথিপত্র পুড়ে গেছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে। এছাড়া নেত্রকোনায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতা মো. ফাহিম রহমান খান পাঠানের বাসায় আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। এতে বারান্দার একটি কক্ষের কিছু জিনিস পুড়ে গেলেও কেউ হতাহত হননি। পুলিশ প্রতিটি ঘটনার তদন্ত করছে এবং জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

বাংলাদেশ সময়: ২২:৩৩:৩৬   ৪ বার পঠিত   #  #  #  #  #  #  #  #