নিবন্ধনের ছয় মাসের মধ্যে বায়োমেট্রিক তথ্য প্রদান না করলে জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) আবেদন বাতিল করার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। ইসি সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ জানান, দীর্ঘদিন ধরে বায়োমেট্রিক তথ্য না দেওয়ায় অনিষ্পন্ন আবেদনের সংখ্যা বাড়ছে এবং কাজের অগ্রগতি ব্যাহত হচ্ছে। এই সমস্যা সমাধানে সমন্বয় কমিটির বৈঠকে ছয় মাসের সময়সীমা নির্ধারণ করা হয়েছে। তবে নির্ধারিত সময়ের মধ্যে আবেদন বাতিল হলেও সংশ্লিষ্ট ব্যক্তি পরবর্তীতে পুনরায় নতুন করে আবেদন করতে পারবেন। জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের পরিচালক (অপারেশন্স) মো. সাইফুল ইসলাম জানান, অনলাইনে এনআইডি আবেদনের পর আবেদনকারীকে এসএমএস বা অন্য মাধ্যমে বায়োমেট্রিক দেওয়ার জন্য ডাকা হয়। কিন্তু কেউ সাড়া না দিলে ছয় মাস পর আবেদনটি বাতিল করা হবে। বর্তমানে ইসিতে এনআইডি সংশোধনের জন্য ১ লাখ ১৯ হাজার ৮৭৪টি আবেদন নিষ্পত্তির অপেক্ষায় রয়েছে।
বাংলাদেশ সময়: ১০:০৩:৩৫ ১১ বার পঠিত #ইসি #এনআইডি #জাতীয় পরিচয়পত্র #নির্বাচন কমিশন #বায়োমেট্রিক