সোমবার, ২৩ নভেম্বর ২০২৬

ট্রাইব্যুনালে টাকা লেনদেন নিয়ে মন্তব্য: ব্যারিস্টার ফুয়াদের মামলা নিষ্পত্তি

প্রথম পাতা » আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল » ট্রাইব্যুনালে টাকা লেনদেন নিয়ে মন্তব্য: ব্যারিস্টার ফুয়াদের মামলা নিষ্পত্তি
সোমবার, ২৩ নভেম্বর ২০২৬



আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সম্পর্কে ‘বস্তায় বস্তায় টাকা লেনদেন হচ্ছে’ বলে মন্তব্য করায় এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদের বিরুদ্ধে দায়ের করা আদালত অবমাননার মামলা নিষ্পত্তি করেছেন ট্রাইব্যুনাল। সোমবার (২৩ নভেম্বর) ট্রাইব্যুনাল-১ এ শুনানি শেষে আদালত তাকে ভবিষ্যতে এ ধরনের বক্তব্য প্রদান থেকে সতর্ক করে দেন। ট্রাইব্যুনালের চেয়ারম্যান গোলাম মর্তুজা মজুমদার বলেন, এ ধরনের মিথ্যা বক্তব্যে আদালত সম্পর্কে দেশ ও বিশ্বে নেতিবাচক বার্তা গিয়েছে এবং বহু মানুষের ক্ষতি হয়েছে। গত ২৮ অক্টোবর একটি অনুষ্ঠানে ব্যারিস্টার ফুয়াদ ট্রাইব্যুনালের বিচারপ্রক্রিয়া নিয়ে ওই মন্তব্য করেন। বিষয়টি নজরে আসার পর ১ নভেম্বর ট্রাইব্যুনাল স্বপ্রণোদিত হয়ে আদালত অবমাননার অভিযোগ আমলে নেন। এর আগে ডেঙ্গু জ্বরে আক্রান্ত থাকায় তিনি আদালতে হাজির হতে পারেননি, তবে সোমবার সশরীরে উপস্থিত হয়ে তিনি তার বক্তব্যকে ‘স্লিপ অব টাং’ বা মুখ ফসকে বেরিয়ে যাওয়া কথা বলে ব্যাখ্যা দেন।

বাংলাদেশ সময়: ১৫:৩৭:৩৩   ১১ বার পঠিত   #  #  #  #  #