রবিবার, ২২ নভেম্বর ২০২৬

রাজবাড়ীতে এসআরবি’র অভিযানে প্রায় ৬ লক্ষ টাকার ২০০গ্রাম হেরোইনসহ একজন গ্রেফতার

প্রথম পাতা » অপরাধ » রাজবাড়ীতে এসআরবি’র অভিযানে প্রায় ৬ লক্ষ টাকার ২০০গ্রাম হেরোইনসহ একজন গ্রেফতার
রবিবার, ২২ নভেম্বর ২০২৬



---

স্বপন বিশ্বাস, রাজবাড়ীঃ রাজবাড়ীর  গোয়ালন্দে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-১০) এর অভিযানে প্রায় ৬ লক্ষ টাকা মূল্যের ২০০ গ্রাম হেরোইনসহ তুহিন মোল্লা (৩০) নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে।

গ্রেফতার মাদক ব্যবসায়ী গোয়ালন্দের সোহরাব মণ্ডলপাড়ার ভানু মোল্লার ছেলে।

রবিবার (২২ নভেম্বর) এসআরবি-১০, সিপিসি-৩, ফরিদপুর ক্যাম্পের একটি চৌকস আভিযানিক দল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সকালে জেলার গোয়ালন্দের  সোহরাব মণ্ডলপাড়া এলাকায় একটি মাদক বিরোধী অভিযান পরিচালনা করে বিপুল পরিমান মাদকসহ তাকে গ্রেফতার করে।

জানা যায়,, গ্রেফতারকৃত ব্যক্তি পেশাদার মাদক ব্যবসায়ী। সে দীর্ঘদিন যাবৎ দেশের সীমান্তবর্তী এলাকা হতে অবৈধভাবে হেরোইন’সহ অন্যান্য মাদকদ্রব্য সংগ্রহপূর্বক রাজবাড়ী’সহ দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছিল। উদ্ধারকৃত মাদকসহ গ্রেফতারকৃত ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজুর লক্ষ্যে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

এসআরবি দৃঢ়ভাবে বিশ্বাস করে, “মাদক নির্মূলে জিরো টলারেন্স” নীতির বাস্তবায়ন ছাড়া সমাজে শান্তি ও উন্নয়ন সম্ভব নয়। এসআরবি-১০ মাদক নির্মূল অভিযানে সর্বোচ্চ পেশাদারিত্ব ও আন্তরিকতা নিয়ে কাজ করে যাচ্ছে। ভবিষ্যতেও মাদক, অস্ত্র, সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে এসআরবির অভিযান অব্যাহত থাকবে।

এসআরবি-১০ এর সিনিয়র সহকারী পুলিশ সুপার,

সহকারী পরিচালক (মিডিয়া) তপন সরকার এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

বাংলাদেশ সময়: ২০:৫২:৩৬   ৩৫ বার পঠিত