মজুরি বৃদ্ধির দাবিতে টানা অবরোধ ও অসন্তোষের পর গাজীপুরে আজ রোববার সকালে অধিকাংশ পোশাকশ্রমিক শান্তিপূর্ণভাবে কাজে ফিরেছেন। তবে শ্রম আইন ২০০৬–এর ১৩(১) ধারা অনুযায়ী ৩২টি কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখা হয়েছে। বর্তমানে ঢাকা–ময়মনসিংহ ও ঢাকা–টাঙ্গাইল মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে। গাজীপুর শিল্প পুলিশের পুলিশ সুপার আমজাদ হোসাইন জানিয়েছেন, সকাল থেকে দুপুর ১২টা পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। গাজীপুর মহানগরের ভোগড়া এলাকায় এ আর রউফ স্টাইল কোর লিমিটেড কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকেরা সকালে কারখানার সামনে অবস্থান নিলেও কোনো বিশৃঙ্খলা সৃষ্টি হয়নি এবং বেলা ১১টার দিকে তাঁরা চলে যান। শিল্পাঞ্চলের নিরাপত্তা নিশ্চিত করতে জেলা, মহানগর ও শিল্প পুলিশের পাশাপাশি ১৩ প্লাটুন বিজিবি, ৫ প্লাটুন এসআরবি এবং ১০ প্লাটুন আনসার সদস্য সতর্ক অবস্থানে রয়েছেন।
বাংলাদেশ সময়: ১৪:২৮:৫০ ৩১ বার পঠিত #গাজীপুর #পোশাক কারখানা #পোশাক শিল্প #শিল্প পুলিশ #শ্রমিক অসন্তোষ