গাজীপুরের শ্রীপুর উপজেলার মাওনা ইউনিয়নের শিরিশগুড়ি গ্রামে মো. আলী হোসেনের বাড়ির প্রধান ফটকের সামনে রহস্যময় ও আতঙ্কজনক দৃশ্য দেখা গেছে। রোববার সকালে বাড়ির মালিক ঘুম থেকে উঠে ফটকের সামনে সাদা কাপড় পরানো একটি পুতুল দেখতে পান, যার বুকে তারকাঁটা গাঁথা ছিল। পুতুলটির শরীরে এবং আশপাশে লাল রং ছড়ানো ছিল এবং পাশে গোলাপজলের বোতল ও মোমবাতি পড়ে থাকতে দেখা যায়।
বাড়ির মালিক আলী হোসেন জানান, তিনি এই ঘটনার উদ্দেশ্য সম্পর্কে কিছুই বুঝতে পারছেন না। স্থানীয়দের মধ্যে কেউ কেউ একে কালো জাদু বা তন্ত্রমন্ত্রের প্রভাব বলে মনে করছেন, আবার অনেকের ধারণা, বাড়ির মালিককে ভয় দেখানোর জন্য দুর্বৃত্তরা এমন কাজ করেছে। প্রতিবেশী রুহুল আমিন জানান, ওই এলাকায় আগে কখনো এমন ঘটনা ঘটেনি। ঘটনাটি নিয়ে এলাকায় ব্যাপক কৌতূহল ও আতঙ্কের সৃষ্টি হয়েছে এবং উৎসুক জনতা বাড়ির সামনে ভিড় করছেন।
বাংলাদেশ সময়: ১৪:২৭:৪২ ৩০ বার পঠিত #অপরাধ #আতঙ্ক #গাজীপুর #রহস্য #শ্রীপুর