রবিবার, ২২ নভেম্বর ২০২৬

প্রধানমন্ত্রীর সঙ্গে এনসিপির বৈঠক সোমবার

প্রথম পাতা » জাতীয় » প্রধানমন্ত্রীর সঙ্গে এনসিপির বৈঠক সোমবার
রবিবার, ২২ নভেম্বর ২০২৬



রাজনৈতিক দলগুলোর সঙ্গে ধারাবাহিক আলোচনার অংশ হিসেবে সোমবার (২৩ নভেম্বর) জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকে বসবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এনসিপির রাজনৈতিক পর্ষদের সদস্য সারোয়ার তুষার রোববার (২২ নভেম্বর) এ তথ্য নিশ্চিত করেছেন। প্রধানমন্ত্রীর আমন্ত্রণে এই বৈঠক অনুষ্ঠিত হবে। এনসিপি মনে করে, গণভোটের রায় বাস্তবায়ন, ফ্যাসিবাদী ও সন্ত্রাসী সংগঠন হিসেবে আওয়ামী লীগের বিচার এবং জুলাই গণহত্যার বিচারই জাতীয় ঐক্যের ভিত্তি হওয়া উচিত। বৈঠকটি রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অনুষ্ঠিত হতে পারে বলে একাধিক সূত্র জানিয়েছে।

বাংলাদেশ সময়: ১১:৪২:০১   ৩৭ বার পঠিত   #  #  #  #  #  #  #