রবিবার, ১৫ নভেম্বর ২০২৬

আদালত চত্বর থেকে আসামি পলায়নের ঘটনা উদ্বেগজনক হারে বৃদ্ধি

প্রথম পাতা » জেলা জজ কোর্ট » আদালত চত্বর থেকে আসামি পলায়নের ঘটনা উদ্বেগজনক হারে বৃদ্ধি
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬



ঢাকার আদালত চত্বর থেকে আসামি পলায়নের ঘটনা উদ্বেগজনক হারে বেড়েছে। গত ১০ নভেম্বর কাশিমপুর কারাগার থেকে হাজিরা দিতে আসা দক্ষিণখান থানার একটি হত্যা মামলার আসামি কাউসার মিয়া আদালতের এজলাস থেকে হাজতে নেওয়ার সময় কৌশলে পালিয়ে যায়। যদিও দুদিন পর তাকে নেত্রকোনা থেকে গ্রেপ্তার করা হয়। এছাড়া ৬ অক্টোবর শরিফুল নামে এক আসামি হাতকড়া খুলে এবং ২৭ সেপ্টেম্বর প্রিজন ভ্যান থেকে পিচ্চি রাজা নামে এক সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ী পালিয়ে যাওয়ার ঘটনা ঘটে। পুলিশের প্রসিকিউশন বিভাগের তথ্যমতে, গত ছয় বছরে ঢাকার আদালত থেকে আটজন আসামি পলায়নের ঘটনা ঘটেছে। প্রতিদিন ছয়শতাধিক আসামিকে কারাগার থেকে আদালতে আনা-নেওয়া করা হলেও পর্যাপ্ত নিরাপত্তাব্যবস্থা ও সিসিটিভি ক্যামেরার অভাব রয়েছে। ঢাকা মহানগর দায়রা জজ আদালতের পিপি ওমর ফারুক ফারুকী জানান, আসামি আনা-নেওয়ার ক্ষেত্রে পুলিশকে আরও সতর্ক হতে হবে এবং চৌকস সদস্যদের এই দায়িত্ব দেওয়া প্রয়োজন। প্রসিকিউশন পুলিশের মতে, জনবল সংকটের কারণে সাধারণ আসামিদের নিরাপত্তা নিশ্চিত করা কঠিন হয়ে পড়ছে। প্রসিকিউশনের উপ-পুলিশ কমিশনার মহিউদ্দিন মাহমুদ সোহেল জানান, ১০০ থেকে ১১০ জন পুলিশ সদস্য ৫০০ থেকে ৬০০ জন আসামিকে আনা-নেওয়ার দায়িত্ব পালন করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে ইতিমধ্যে একটি দক্ষ টিম গঠন করা হয়েছে। এছাড়া আদালত চত্বরে পুলিশ সদস্যদের সহায়তায় আসামিদের অনৈতিক সুবিধা দেওয়ার অভিযোগও রয়েছে।

মো. তসলিম হোসেন রনি, স্টাফ করেসপন্ডেন্ট
প্রতিদিন কোটি টাকার কলা বিক্রি হয় যে হাটে
দিনাজপুরে মাদ্রাসার শৌচাগার থেকে ৭ বছরের শিক্ষার্থীর মরদেহ উদ্ধার, পরিচালক আটক
রোনালদোবিহীন প্রথম ম্যাচেই বড় হার, ডেনমার্কের কাছে ৪-১ গোলে বিধ্বস্ত পর্তুগাল

বাংলাদেশ সময়: ১২:১১:৪৭   ৩৪ বার পঠিত   #  #  #  #  #  #