মডেল ও অভিনেত্রী সুনেরাহ বিনতে কামাল তার নতুন ফটোশুটের ছবি সামাজিক মাধ্যমে প্রকাশ করেছেন, যা নেটিজেনদের মাঝে বেশ সাড়া ফেলেছে। ছবিতে তাকে অ্যাশ-পার্পল রঙের আধুনিক শাড়ি এবং ভারী পাথর ও চুমকির কাজ করা হাই-নেক স্লিভলেস ব্লাউজে দেখা গেছে। তার এই স্নিগ্ধ ও গ্ল্যামারাস লুকের প্রশংসা করছেন ভক্তরা। ক্যাপশনে অভিনেত্রী লিখেছেন, ‘ইন মাই সেলফ-লাভ এরা’। ২০১৯ সালে তানিম রহমান অংশু পরিচালিত ‘ন ডরাই’ চলচ্চিত্রের মাধ্যমে পরিচিতি পাওয়া সুনেরাহ ‘ইন্টারনেট’, ‘উৎসব’ ও ‘দাগি’র মতো চলচ্চিত্রে অভিনয় করে প্রশংসিত হয়েছেন এবং নানা পুরস্কার অর্জন করেছেন।
বাংলাদেশ সময়: ১১:৩৯:১১ ৩ বার পঠিত #অভিনেত্রী #ন ডরাই #ফটোশুট #বিনোদন #সুনেরাহ বিনতে কামাল