পটুয়াখালীর গলাচিপা উপজেলার আমখোলা ইউনিয়নের তাফালবাড়িয়া গ্রামে কালাইকেশর খালের ওপর নির্মিত বাঁশের সাঁকোটি স্থানীয়দের যাতায়াতের একমাত্র মাধ্যম হয়ে দাঁড়িয়েছে। ২০২১ সালে খালের ওপরের লোহার সেতুটি ভেঙে পড়ার পর থেকে গত পাঁচ বছর ধরে এই ঝুঁকিপূর্ণ সাঁকো দিয়েই চলাচল করতে হচ্ছে এলাকাবাসীকে।
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, সাঁকোটি দিয়ে পারাপারের সময় প্রায়ই বই-খাতা খালে পড়ে যায় এবং বর্ষা মৌসুমে পা পিছলে দুর্ঘটনার আশঙ্কা থাকে। বিশেষ করে প্রাথমিক বিদ্যালয়ের ছোট শিক্ষার্থীদের জন্য এটি অত্যন্ত ঝুঁকিপূর্ণ। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) গলাচিপা উপজেলা কার্যালয়ের প্রকৌশলী মো. হাবিবুর রহমান জানান, কালাইকেশর খালের ওপর নতুন সেতু নির্মাণের অনুমোদনের জন্য জেলা কার্যালয়ে প্রস্তাব পাঠানো হয়েছে। প্রস্তাব অনুমোদন হলে সেতু নির্মাণের কাজ শুরু হবে।
বাংলাদেশ সময়: ১১:৩৮:৩৩ ৪ বার পঠিত #এলজিইডি #গলাচিপা #দুর্ভোগ #পটুয়াখালী #বাঁশের সাঁকো #শিক্ষা #সেতু