যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথের বিরুদ্ধে ইরান যুদ্ধে অবৈধ সামরিক নির্দেশ কার্যকর করার অভিযোগে অভিশংসনের উদ্যোগ নেওয়া হয়েছে। কেন্টাকি অঙ্গরাজ্যের প্রতিনিধি থমাস ম্যাসি মার্কিন প্রতিনিধি পরিষদের অধিবেশনে এই প্রস্তাব উত্থাপন করেন। ম্যাসির অভিযোগ, হেগসেথ জেনেশুনে বেআইনি নির্দেশ কার্যকর করেছেন এবং সামরিক অভিযান পরিচালনার আগে কংগ্রেসের অনুমোদন নেননি।
হেগসেথ গত সপ্তাহে সামাজিক যোগাযোগমাধ্যমে এই প্রস্তাবগুলোকে ‘রাজনৈতিক নাটক’ বলে আখ্যা দিয়ে জানিয়েছেন, তিনি পদত্যাগ করবেন না। তিনি থমাস ম্যাসিকে ‘অসন্তুষ্ট কংগ্রেসম্যান’ হিসেবে অভিহিত করেছেন।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও হেগসেথের প্রতি সমর্থন জানিয়েছেন। রুবিও এই অভিশংসনের উদ্যোগকে ‘অন্যায্য’ বলে মন্তব্য করেছেন এবং হেগসেথকে একজন ভালো মন্ত্রী হিসেবে অভিহিত করেছেন।
বাংলাদেশ সময়: ১১:৩৫:৫৫ ২১ বার পঠিত #অভিশংসন #আন্তর্জাতিক #ডোনাল্ড ট্রাম্প #পিট হেগসেথ #মার্কো রুবিও #যুক্তরাষ্ট্র