রবিবার, ১ নভেম্বর ২০২৬

দ্বিতীয় স্ত্রীর আত্মহত্যায় প্ররোচনা মামলা: জামিন পেলেন না গাজী নজরুল ইসলাম

প্রথম পাতা » জেলা জজ কোর্ট » দ্বিতীয় স্ত্রীর আত্মহত্যায় প্ররোচনা মামলা: জামিন পেলেন না গাজী নজরুল ইসলাম
রবিবার, ১ নভেম্বর ২০২৬



সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য ও জামায়াতে ইসলামীর বহিষ্কৃত নেতা গাজী নজরুল ইসলামের জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত। দ্বিতীয় স্ত্রী মরিয়ম আক্তারের মৃত্যুর ঘটনায় আত্মহত্যার প্ররোচনার অভিযোগে করা মামলায় রবিবার (১ নভেম্বর) দুপুরে ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ মো. শাহজাহান কবিরের আদালত এই আদেশ দেন। রাষ্ট্রপক্ষের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর আজিজুল হক দিদার বিষয়টি নিশ্চিত করেছেন। শুনানিতে আসামি পক্ষের আইনজীবীরা দাবি করেন, আসামি নির্দোষ এবং উদ্দেশ্যপ্রণোদিতভাবে তাকে হয়রানি করা হচ্ছে। ৭৫ বছর বয়সী এই রাজনীতিবিদ হৃদরোগে আক্রান্ত উল্লেখ করে তার জামিন চাওয়া হয়। এর আগে গত ৩০ সেপ্টেম্বর একই মামলায় নজরুলের প্রথম স্ত্রী মাকসুদা ইসলামের জামিন আবেদন মঞ্জুর করেছিলেন আদালত। গত ২০ সেপ্টেম্বর সংসদ ভবনের উল্টো দিকের ন্যাম ভবনের একটি ফ্ল্যাট থেকে মরিয়মের ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশ। এরপর মরিয়মের বাবা এস এম মাসুম বিল্লাহ সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম, তার প্রথম স্ত্রী মাকসুদা ইসলাম ও নিহতের মামা ওবায়দুল রহমানের বিরুদ্ধে আত্মহত্যার প্ররোচনার অভিযোগে মামলা করেন।

বাংলাদেশ সময়: ১৬:২০:২৯   ২৭ বার পঠিত   #  #  #  #  #