বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬

কক্সবাজারের রিসোর্টে আগুন কক্সবাজারের রিসোর্টে অগ্নিকাণ্ডে নিহত একই পরিবারের চারজনকে দাফন

প্রথম পাতা » প্রধান সংবাদ » কক্সবাজারের রিসোর্টে আগুন কক্সবাজারের রিসোর্টে অগ্নিকাণ্ডে নিহত একই পরিবারের চারজনকে দাফন
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬



যশোরের মনিরামপুর উপজেলার মোহনপুর গ্রামের নাহিদুর রহমান (৪১), তাঁর স্ত্রী আফসানা মতিন (৩৬) এবং তাঁদের দুই মেয়ে রুজাইনা ইনায়া (৬) ও সুনাইনা ইহানা (৩)-এর মরদেহ বুধবার ভোরে গ্রামের বাড়িতে পৌঁছায়। উপজেলার বাঁধাঘাটা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে জানাজা শেষে বেলা সাড়ে তিনটার দিকে তাঁদের পারিবারিক কবরস্থানে পাশাপাশি চারটি কবরে দাফন করা হয়।

পাশাপাশি খোঁড়া হয় চারটি কবর। দুটি বড়, দুটি ছোট। জানাজা শেষে মরদেহগুলো দাফন হয় পাশাপাশি এই চার কবরে।

গত ১৭ অক্টোবর ভোরে কক্সবাজারের উখিয়ার পাটুয়ারটেক সৈকতসংলগ্ন টুপটুপ রিসোর্টে অগ্নিকাণ্ডে এই চারজনসহ মোট ১০ জনের মৃত্যু হয়। আইনি প্রক্রিয়া ও ডিএনএ পরীক্ষার পর গত মঙ্গলবার মরদেহগুলো পরিবারের কাছে হস্তান্তর করা হয়। নাহিদুর রহমান ঢাকার মিরপুরে সপরিবারে থাকতেন এবং একটি বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত ছিলেন। তাঁর বাবা মতিয়ার রহমান জানান, পূজার ছুটিতে ১৫ অক্টোবর তাঁরা কক্সবাজার ভ্রমণে গিয়েছিলেন। নাহিদুরের ফুফা আবদুল লতিফ রিসোর্টের অব্যবস্থাপনা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন।

বাংলাদেশ সময়: ১২:২৯:১৫   ১৬ বার পঠিত   #  #  #  #  #