বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬

তুরাগ নদে মিলল বিমানবাহিনীর সাবেক কর্মকর্তার মরদেহ

প্রথম পাতা » প্রধান সংবাদ » তুরাগ নদে মিলল বিমানবাহিনীর সাবেক কর্মকর্তার মরদেহ
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬



ঢাকার তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক এক কর্মকর্তার মরদেহ উদ্ধার করেছে নৌপুলিশ। বুধবার বিকেলে তুরাগ নদের রাজা বাড়ি ঘাটসংলগ্ন এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। মৃত ব্যক্তির নাম কে এম তাহসিন সাউরি (২৮), যিনি অবসরপ্রাপ্ত ফ্লাইট লেফটেন্যান্ট ছিলেন। নৌপুলিশের ঢাকা অঞ্চলের টঙ্গী ফাঁড়ির পরিদর্শক ফিরোজ উদ্দিন জানান, জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে খবর পেয়ে পুলিশ মরদেহটি উদ্ধার করে। সুরতহাল প্রতিবেদন তৈরির পর ময়নাতদন্তের জন্য মরদেহটি শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যাবে। তাহসিন সপরিবারে উত্তরার ১৮ নম্বর সেক্টরের একটি ফ্ল্যাটে থাকতেন এবং মঙ্গলবার থেকে নিখোঁজ ছিলেন। তাঁর বাবার নাম কে এম এনায়েত হেলাল।

বাংলাদেশ সময়: ১০:২৮:৩৪   ১২ বার পঠিত   #  #  #  #  #