সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা ইরানের বিরুদ্ধে সামরিক সংঘাতের কঠোর সমালোচনা করেছেন। তিনি দাবি করেছেন, এই সংঘাতের ফলে যুক্তরাষ্ট্রের মিত্র ও সামরিক ঘাঁটিগুলো হামলার শিকার হয়েছে, মার্কিন নাগরিকদের প্রাণহানি ঘটেছে এবং শত শত মানুষ আহত হয়েছেন। নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে জর্জিয়ার মরো এলাকায় দেওয়া বক্তব্যে ওবামা বলেন, সামরিক অভিযানের ফলে যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্রের মজুত কমেছে এবং হরমুজ প্রণালিতে ইরানের কৌশলগত প্রভাব ও ভেটো দেওয়ার ক্ষমতা বৃদ্ধি পেয়েছে। ওবামা ২০১৫ সালের জয়েন্ট কমপ্রিহেনসিভ প্ল্যান অব অ্যাকশন (জেসিপিওএ) চুক্তির প্রসঙ্গ টেনে বলেন, কূটনীতির মাধ্যমে ইরানের পারমাণবিক কর্মসূচি সীমিত করা সম্ভব ছিল, যার জন্য কোনো সামরিক হামলার প্রয়োজন ছিল না। তিনি আরও উল্লেখ করেন, সংঘাতের ফলে জ্বালানি সরবরাহ ও পরিবহন ব্যবস্থায় অনিশ্চয়তা তৈরি হয়েছে, যা বিশ্ববাজারে তেলের দাম বাড়িয়ে দিয়েছে। ওবামার মতে, ট্রাম্প প্রশাসনের ইরান নীতি যুক্তরাষ্ট্রের নিরাপত্তাকে আরও ঝুঁকিপূর্ণ করে তুলেছে।
বাংলাদেশ সময়: ১০:২৭:৩৫ ১২ বার পঠিত #ইরান #ডোনাল্ড ট্রাম্প #নির্বাচন #পররাষ্ট্রনীতি #বারাক ওবামা #মধ্যপ্রাচ্য #যুক্তরাষ্ট্র