বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬

জিহাদ হত্যা মামলায় রিমান্ড শেষে কারাগারে আনিসুল হক ও মামুন

প্রথম পাতা » জেলা জজ কোর্ট » জিহাদ হত্যা মামলায় রিমান্ড শেষে কারাগারে আনিসুল হক ও মামুন
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬



জুলাই আন্দোলনে রাজধানীর যাত্রাবাড়ীতে জিহাদ হোসেন হত্যা মামলায় জিজ্ঞাসাবাদ শেষে সাবেক আইনমন্ত্রী আনিসুল হক ও পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। বুধবার (২৮ অক্টোবর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সারাহ্ ফারজানা হক এ আদেশ দেন। এর আগে তিন দিনের রিমান্ডে জিজ্ঞাসাবাদ শেষে তাদের আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) ঢাকা মেট্রো উত্তর বিভাগের পরিদর্শক ফরিদ উদ্দিন। রাষ্ট্রপক্ষের আইনজীবী শামছুদ্দোহা সুমন জানান, গত বছরের ২৫ ফেব্রুয়ারি আদালত তাদের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছিলেন, তবে অন্য মামলায় জিজ্ঞাসাবাদ করা হয়। মামলার অভিযোগ অনুযায়ী, ২০২৪ সালের ১৯ জুলাই রাজধানীর শনিরআখড়া ফুটওভার ব্রিজের নিচে জুলাই আন্দোলনে অংশ নিয়ে গুলিবিদ্ধ হন জিহাদ হোসেন। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়। এ ঘটনায় জিহাদের বাবা নুরুল আমিন মোল্লা ২০২৪ সালের ৩ সেপ্টেম্বর যাত্রাবাড়ী থানায় হত্যা মামলা করেন, যেখানে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৮৫ জনের নাম উল্লেখ করা হয়।

বাংলাদেশ সময়: ৭:০৬:০০   ১৯ বার পঠিত   #  #  #  #  #  #