বুধবার, ২৮ অক্টোবর ২০২৬

বাংলাদেশ-জাপান সম্পর্ককে শক্তিশালী বাণিজ্য অংশীদারত্বে রূপান্তরের আহ্বান প্রধানমন্ত্রীর

প্রথম পাতা » আন্তর্জাতিক » বাংলাদেশ-জাপান সম্পর্ককে শক্তিশালী বাণিজ্য অংশীদারত্বে রূপান্তরের আহ্বান প্রধানমন্ত্রীর
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬



প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশ ও জাপানের মধ্যকার দীর্ঘদিনের দ্বিপক্ষীয় সুসম্পর্ককে শক্তিশালী অর্থনৈতিক ও বাণিজ্য অংশীদারত্বে রূপ দেওয়ার আহ্বান জানিয়েছেন। বুধবার (২৮ অক্টোবর) টোকিওতে আয়োজিত ‘বাংলাদেশ-জাপান অর্থনৈতিক ফোরাম ডায়ালগ’-এ তিনি অটোমোটিভ উৎপাদন, জ্বালানি, প্রযুক্তি ও মহাকাশ গবেষণা, রেল ও লজিস্টিকস এবং কৃষি প্রক্রিয়াজাতকরণ—এই পাঁচটি অগ্রাধিকারমূলক খাতে জাপানি বিনিয়োগের প্রস্তাব দেন।

আমি জাপানি কোম্পানিগুলোকে পারস্পরিক সুবিধার স্বার্থে এ পাঁচটি মূল খাতে ভবিষ্যৎ সহযোগিতা ও ব্যবসার সুযোগ অন্বেষণ করার জন্য আমন্ত্রণ জানাচ্ছি।

প্রধানমন্ত্রী জানান, বর্তমানে বাংলাদেশে প্রায় ৩৫০টি জাপানি কোম্পানি কাজ করলেও সরাসরি বৈদেশিক বিনিয়োগ ৫০০ মিলিয়ন মার্কিন ডলারের নিচে। তিনি অটোমোবাইল জায়ান্ট টয়োটার গাড়ি উৎপাদন কারখানা স্থাপনের পরিকল্পনাকে স্বাগত জানান এবং ২০২৯ সালের মধ্যে পূর্ণাঙ্গ উৎপাদনে যাওয়ার লক্ষ্যমাত্রায় সরকারের সর্বাত্মক সহায়তার আশ্বাস দেন। এ ছাড়া প্রযুক্তি খাতে ‘বাংলাদেশ-জাপান টেকনোলজি পার্ক’ স্থাপনের পরিকল্পনার কথা তুলে ধরেন তিনি। অনুষ্ঠানে জাপানের অর্থনীতি, বাণিজ্য ও শিল্প মন্ত্রণালয়ের পার্লামেন্টারি ভাইস-মিনিস্টার শিনজি ওয়াকায়ামাসহ দুই দেশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৬:২৬:০৬   ১৬ বার পঠিত   #  #  #  #  #  #  #