বুধবার, ২৮ অক্টোবর ২০২৬

দুধ দিয়ে গোসল করে জামায়াতের সমর্থন ছাড়ার ঘোষণা, ভিডিও ভাইরাল

প্রথম পাতা » প্রধান সংবাদ » দুধ দিয়ে গোসল করে জামায়াতের সমর্থন ছাড়ার ঘোষণা, ভিডিও ভাইরাল
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬



চট্টগ্রামের লোহাগাড়ার আধুনগর ইউনিয়নের গাটিয়াপাড়া এলাকার বাসিন্দা মো. ফারুক (৪৮) জামায়াতে ইসলামীর প্রতি ক্ষোভ প্রকাশ করে দুধ দিয়ে গোসল করে দলটির সমর্থন ছাড়ার ঘোষণা দিয়েছেন। গত সোমবার রাতে আধুনগর বাজারে এই ঘটনা ঘটে এবং মঙ্গলবার সন্ধ্যায় এর ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।

স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার আধুনগর বাজার কমিটির নির্বাচনে সভাপতি পদে বিএনপি ও জামায়াত সমর্থিত প্রার্থীরা প্রতিদ্বন্দ্বিতা করেন। নির্বাচনে বিএনপি-সমর্থিত প্রার্থী জয়ী হওয়ার পর ফারুক জামায়াতের স্থানীয় নেতাদের বিরুদ্ধে কথা দিয়েও সমর্থিত প্রার্থীর পক্ষে কাজ না করার অভিযোগ তোলেন। ফারুকের দাবি, তিনি জামায়াতের নেতা বা কর্মী নন, তবে দলটিকে সমর্থন করতেন। তিনি স্থানীয় জামায়াত নেতাদের ‘চোর, ডাকাত ও ভোট চোর’ হিসেবে আখ্যায়িত করে তাদের প্রতি ঘৃণা প্রকাশ করেন।

এ বিষয়ে আধুনগর ইউনিয়ন জামায়াতের আমির আবদুল কাদের জানান, ফারুক দলের একজন সমর্থক ছিলেন। নির্বাচনে তার ব্যক্তিগত পছন্দের প্রার্থী পরাজিত হওয়ায় তিনি আবেগের বশবর্তী হয়ে এমন কাজ করেছেন বলে দাবি করেন তিনি।

বাংলাদেশ সময়: ১৪:০৫:০১   ১৫ বার পঠিত   #  #  #  #  #