সোমবার, ২৬ অক্টোবর ২০২৬

কমলাপুর পর্যন্ত মেট্রোরেলের কাজ ৮৫ শতাংশ সম্পন্ন, জুলাইয়ে চালুর পরিকল্পনা

প্রথম পাতা » প্রধান সংবাদ » কমলাপুর পর্যন্ত মেট্রোরেলের কাজ ৮৫ শতাংশ সম্পন্ন, জুলাইয়ে চালুর পরিকল্পনা
সোমবার, ২৬ অক্টোবর ২০২৬



রাজধানীর মতিঝিল থেকে কমলাপুর পর্যন্ত মেট্রোরেল সম্প্রসারণ প্রকল্পের অবকাঠামো নির্মাণকাজের সার্বিক অগ্রগতি ৮৫ শতাংশে পৌঁছেছে। ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) সূত্রে জানা গেছে, নতুন পরিকল্পনা অনুযায়ী আগামী ফেব্রুয়ারিতে এই অংশে পরীক্ষামূলক চলাচল শুরু হবে এবং জুলাইয়ের শুরুতে বাণিজ্যিকভাবে যাত্রী পরিবহন শুরু হতে পারে।

নতুন পরিকল্পনা হচ্ছে আগামী ফেব্রুয়ারিতে পরীক্ষামূলকভাবে মতিঝিল থেকে কমলাপুর পর্যন্ত মেট্রোরেল চালু হবে। আর জুলাইয়ের শুরুতে যাত্রী নিয়ে বাণিজ্যিকভাবে মেট্রোরেল চালু হতে পারে।

বর্তমানে মতিঝিল থেকে কমলাপুর অংশে লাইন বসানো ও বৈদ্যুতিক কাজ চলমান রয়েছে। নির্মাণকাজে যুক্ত প্রকৌশলীদের তথ্যমতে, লাইন বসানোর কাজ ৩০ শতাংশ এবং বিদ্যুতের কাজ ৪০ শতাংশ সম্পন্ন হয়েছে। এছাড়া স্টেশনের লিফট স্থাপন, সংকেতব্যবস্থা ও স্বয়ংক্রিয় ভাড়া আদায়ের যন্ত্রপাতি বসানোর মতো আনুষঙ্গিক কাজগুলো বাকি রয়েছে। প্রকল্প পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মো. আবদুল ওয়াহাব জানিয়েছেন, ঠিকাদারের সঙ্গে সেপ্টেম্বর পর্যন্ত চুক্তি থাকলেও তিন মাস আগেই কাজ শেষ করার উদ্যোগ নেওয়া হয়েছে। মতিঝিল থেকে কমলাপুর অংশের ভৌত কাজ করছে থাইল্যান্ডভিত্তিক ইতাল-থাই ডেভেলপমেন্ট পাবলিক কোম্পানি। অন্যদিকে ইলেকট্রো-মেকানিক্যাল কাজের দায়িত্ব পেয়েছে ভারতীয় প্রতিষ্ঠান লারসন অ্যান্ড ট্যুবরো। পরিবহন বিশেষজ্ঞ অধ্যাপক সামছুল হক জানান, কমলাপুর পর্যন্ত মেট্রোরেল চালু হলে যাত্রী চাহিদা বৃদ্ধির পাশাপাশি সড়কের ওপর চাপ কমবে। বর্তমানে মেট্রোরেলে দৈনিক যাত্রীর সংখ্যা সাড়ে চার লাখের বেশি, যা কমলাপুর পর্যন্ত বর্ধিত অংশ চালু হলে ৬ লাখ ৭৭ হাজারে পৌঁছাতে পারে বলে প্রাক্কলন করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৩:১৮:৫২   ১৫ বার পঠিত   #  #  #  #  #  #