সোমবার, ২৬ অক্টোবর ২০২৬

আদালত অবমাননার অভিযোগে নিঃশর্ত ক্ষমা চাইলেন দুই আইনজীবী

প্রথম পাতা » আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল » আদালত অবমাননার অভিযোগে নিঃশর্ত ক্ষমা চাইলেন দুই আইনজীবী
সোমবার, ২৬ অক্টোবর ২০২৬



ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ডের রায়কে ‘ক্যাঙারু কোর্টের রায়’ বলে মন্তব্য করার অভিযোগে দায়ের করা আদালত অবমাননার মামলায় নিঃশর্ত ক্ষমা চেয়েছেন আওয়ামীপন্থী দুই আইনজীবী। সোমবার (২৬ অক্টোবর) ট্রাইব্যুনালে হাজির হয়ে তারা এই ক্ষমা প্রার্থনা করেন।

গত ১৫ সেপ্টেম্বর ওবায়দুল কাদের, নাছিম ও আরাফাতসহ সাতজনের মৃত্যুদণ্ডের রায়কে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে বিরূপ মন্তব্য করায় ১৬ সেপ্টেম্বর প্রসিকিউশন তাদের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ আনে।

প্রসিকিউশনের ভাষ্যমতে, আইনজীবী হিসেবে তাদের এ ধরনের মন্তব্য সাধারণ মানুষের মধ্যে আদালত সম্পর্কে বিভ্রান্তিকর ধারণা তৈরি করতে পারে। এর আগে ২৩ সেপ্টেম্বর মামলার শুনানির দিন ধার্য থাকলেও বিচারক অসুস্থ থাকায় তা পিছিয়ে দেওয়া হয়। সেদিন অভিযুক্ত আইনজীবী হাসানুজ্জামান তুষার ও হাসান চৌধুরী ট্রাইব্যুনালে উপস্থিত হয়ে তাদের ব্যাখ্যা প্রদান করেছিলেন।

বাংলাদেশ সময়: ১২:২৫:০৭   ১৬ বার পঠিত   #  #  #  #  #