সোমবার, ২৬ অক্টোবর ২০২৬

ফেরদৌসী আহমেদ মিষ্টির শূন্য আসনে উপনির্বাচনের মনোনয়নপত্র জমার শেষ দিন আজ

প্রথম পাতা » জাতীয় » ফেরদৌসী আহমেদ মিষ্টির শূন্য আসনে উপনির্বাচনের মনোনয়নপত্র জমার শেষ দিন আজ
সোমবার, ২৬ অক্টোবর ২০২৬



বিএনপির সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টির পদত্যাগের ফলে শূন্য হওয়া সংরক্ষিত মহিলা আসন-২৩-এ উপনির্বাচনের মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ সময় আজ সোমবার (২৬ অক্টোবর) বিকেল ৪টা। বিএনপি মনোনীত প্রার্থীর আজই মনোনয়নপত্র জমা দেওয়ার কথা রয়েছে।

নির্বাচনের তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র বাছাই ২৭ অক্টোবর, আপিল ২৮ অক্টোবর এবং আপিল নিষ্পত্তি ২৯ অক্টোবর অনুষ্ঠিত হবে। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ১ নভেম্বর, প্রতীক বরাদ্দ ২ নভেম্বর এবং ভোটগ্রহণ ১২ নভেম্বর নির্ধারিত হয়েছে।

রাজধানীর মিরপুরে রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামলা, লুটপাট ও ভাঙচুরের ঘটনায় নাম আসার পর বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে ফেরদৌসী আহমেদ মিষ্টি পদত্যাগ করেন। এরপর সংসদ সচিবালয় আসনটি শূন্য ঘোষণা করলে নির্বাচন কমিশন উপনির্বাচনের আয়োজন করে।

বাংলাদেশ সময়: ১২:০৬:৪২   ১১ বার পঠিত   #  #  #  #  #