দুর্গাপূজা ও লক্ষ্মীপূজার টানা ১০ দিনের ছুটি শেষে আজ সোমবার (২৫ অক্টোবর) দেশের সরকারি-বেসরকারি প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয় এবং মাদরাসা খুলেছে। তবে সরকারি-বেসরকারি কলেজগুলোতে ছুটি আরও কয়েক দিন অব্যাহত থাকবে। শিক্ষা মন্ত্রণালয় ও শিক্ষাপ্রতিষ্ঠানের বার্ষিক ছুটির তালিকা অনুযায়ী, আগামী ১ নভেম্বর থেকে কলেজে ক্লাস শুরু হবে।
বার্ষিক ছুটির তালিকা অনুযায়ী, দুর্গাপূজা, লক্ষ্মীপূজা ও সরকারের নির্বাহী আদেশে ঘোষিত ছুটি মিলিয়ে গত ১৮ অক্টোবর থেকে ছুটি শুরু হয় প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয় এবং মাদরাসায়।
কলেজগুলোতে গত ১৮ অক্টোবর শুরু হওয়া ছুটি দুর্গাপূজা, বিজয়া দশমী, প্রবারণা পূর্ণিমা ও লক্ষ্মীপূজা উপলক্ষে ২৯ অক্টোবর পর্যন্ত চলবে। এরপর ৩০ ও ৩১ অক্টোবর সাপ্তাহিক ছুটি থাকায় কলেজগুলো ১ নভেম্বর রবিবার খুলবে।
বাংলাদেশ সময়: ১২:০৪:২৫ ১৫ বার পঠিত #ছুটি #মাদরাসা #শিক্ষা #শিক্ষা মন্ত্রণালয় #স্কুলে