সোমবার, ২৬ অক্টোবর ২০২৬

তথ্য অধিকার আইন তথ্য অধিকার আইনে তথ্য দিতে সিলেট জেলা প্রশাসনের গড়িমসি

প্রথম পাতা » প্রধান সংবাদ » তথ্য অধিকার আইন তথ্য অধিকার আইনে তথ্য দিতে সিলেট জেলা প্রশাসনের গড়িমসি
সোমবার, ২৬ অক্টোবর ২০২৬



সিলেট জেলা প্রশাসনের এলআর ফান্ডের আয়-ব্যয়ের হিসাব চেয়ে তথ্য অধিকার আইনে আবেদন করেছিলেন সংক্ষুব্ধ নাগরিক আন্দোলন সিলেটের সমন্বয়ক আবদুল করিম চৌধুরী। প্রায় চার মাস আগে করা ওই আবেদনের প্রেক্ষিতে জেলা প্রশাসন প্রথমে জানায়, বিষয়টি তথ্য অধিকার আইনের আওতাভুক্ত নয়। পরবর্তীতে বিভাগীয় কমিশনারের কাছে আপিল করা হলে তিনি জানান, এসব তথ্য দিতে আইনগত কোনো বাধা নেই এবং আবেদনটি বিধি অনুযায়ী নিষ্পত্তির নির্দেশ দেন। কিন্তু বিভাগীয় কমিশনারের নির্দেশের ৩৮ দিন পর জেলা প্রশাসনের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা লাবন্য ইসলাম জানান, তাদের কার্যালয়ে ‘এলআর ফান্ড’ নামে কোনো তহবিল বা হিসাব নেই, তাই তথ্য দেওয়া সম্ভব নয়।

এলআর ফান্ডের তথ্য লুকানোর কোনো সুযোগ নেই। তথ্য অধিকার আইনে জেলা প্রশাসন এ তথ্য জানাতে বাধ্য। তথ্য দিতে লুকোচুরি কিংবা টালবাহানা অনিয়মের বিষয়টিই পাকাপোক্ত করে।

এলআর ফান্ড হলো স্থানীয় প্রশাসনের তত্ত্বাবধানে বিভিন্ন ব্যক্তি, ব্যবসায়ী ও প্রতিষ্ঠানের কাছ থেকে অনুদান বা চাঁদা হিসেবে সংগৃহীত একটি বিশেষ তহবিল, যা ভিআইপিদের আপ্যায়ন ও রাষ্ট্রীয় অনুষ্ঠানের ব্যয় মেটাতে ব্যবহৃত হয়। জেলা প্রশাসনের সাবেক দুই কর্মকর্তার ভাষ্যমতে, সিলেটে এই তহবিলে প্রতিবছর ২ থেকে ৩ কোটি টাকা জমা হয় এবং এর হিসাব নেজারত শাখায় সংরক্ষিত থাকে। বর্তমান জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মামুন এ বিষয়ে লিখিত জবাবের বাইরে কোনো মন্তব্য করতে রাজি হননি।

বাংলাদেশ সময়: ১২:০৩:১৮   ১৫ বার পঠিত   #  #  #  #  #  #