উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে সাবান উৎপাদন কারখানা পরিদর্শন করলেন জুলি বিশপ

প্রথম পাতা » প্রধান সংবাদ » উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে সাবান উৎপাদন কারখানা পরিদর্শন করলেন জুলি বিশপ
বুধবার, ২১ অক্টোবর ২০২৬



কক্সবাজারের উখিয়ার থাইংখালী রোহিঙ্গা আশ্রয়শিবিরের (ক্যাম্প-২০) একটি কারখানায় প্রতিদিন গড়ে ১৫ হাজার সাবান উৎপাদিত হচ্ছে। চলতি বছরের জানুয়ারিতে চালু হওয়া এই কারখানাটিতে এ পর্যন্ত প্রায় সাত লাখ সাবান উৎপাদন করা হয়েছে, যা রোহিঙ্গা শরণার্থীদের লন্ড্রি ও শৌচাগারের কাজে ব্যবহারের জন্য বিনা মূল্যে সরবরাহ করা হয়।

কারখানাটি পরিচালনা করছে বেসরকারি সংস্থা পালস। আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) সহায়তায় এবং যুক্তরাজ্যের ফরেন, কমনওয়েলথ অ্যান্ড ডেভেলপমেন্ট অফিসের (এফসিডিও) অর্থায়নে এই উদ্যোগ বাস্তবায়িত হচ্ছে।

মঙ্গলবার দুপুরে জাতিসংঘ মহাসচিবের মিয়ানমারবিষয়ক বিশেষ দূত জুলি বিশপের নেতৃত্বে পাঁচ সদস্যের একটি প্রতিনিধিদল কারখানাটি পরিদর্শন করেন। প্রতিনিধিদলে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশে জাতিসংঘের আবাসিক সমন্বয়ক ক্যারল ফ্লোর-স্মেরেজনিয়াক এবং ইউএনএইচসিআরের ভারপ্রাপ্ত প্রতিনিধি জুলিয়েট মুরেকেইসোনি। পরিদর্শনকালে জুলি বিশপ রোহিঙ্গা শরণার্থী ও স্থানীয় জনগোষ্ঠীর জীবিকার সুযোগ এবং আত্মনির্ভরশীলতা বৃদ্ধিতে সহায়ক এই উদ্যোগের প্রশংসা করেন। পালসের নির্বাহী পরিচালক আবু মোরশেদ চৌধুরী জানান, কারখানায় ৩৬ জন স্বেচ্ছাসেবী কাজ করছেন এবং উৎপাদিত লন্ড্রি ও টয়লেট সাবান বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশনের (বিএসটিআই) অনুমোদিত।

বাংলাদেশ সময়: ৮:৫২:১৬   ২৩ বার পঠিত   #  #  #  #  #  #  #




প্রধান সংবাদ’র আরও খবর


কক্সবাজারের হিমছড়ি সৈকতে গোসলে নেমে তিন পর্যটকের মৃত্যু, নিখোঁজ ২
ফ্রান্সে মিরাজ যুদ্ধবিমান বিধ্বস্ত, পাইলট নিহত
সত্য, ন্যায় ও মানবিকতার পক্ষে তরুণদের সোচ্চার থাকার আহ্বান রাষ্ট্রপতির
শান্তিপূর্ণভাবে পূজা করতে পেরে সন্তোষ প্রকাশ করেছেন সনাতন ধর্মাবলম্বীরা: মৎস্য প্রতিমন্ত্রী
জমির মালিকানার প্রমাণ ছাড়া অস্থায়ী নিষেধাজ্ঞা নয়: হাইকোর্ট
আজ রাতে আকাশে দেখা মিলবে ওরিওনিড উল্কাবৃষ্টির
হত্যাচেষ্টা মামলায় ডায়মন্ড ওয়ার্ল্ডের এমডি দিলীপ কুমার আগরওয়ালার ৪ দিনের রিমান্ড
নিঃসন্তান বৃদ্ধাকে হত্যার দায়ে ভাই-ভাবিসহ গ্রেপ্তার ৫
দিল্লির তিহাড় জেল থেকে মুক্তি পেলেন ককরোচ জনতা পার্টির দুই নেতা
মামলার পর জানা গেল থানায় ঢুকে তিন পুলিশ সদস্যকে পিটিয়েছিলেন এক যুবক

Law News24.com News Archive

আর্কাইভ