জন্ম ও মৃত্যুনিবন্ধনের অনলাইন ব্যবস্থা বিডিআরআইএস (BRIS) সফটওয়্যার রক্ষণাবেক্ষণের জন্য সাত দিন বন্ধ থাকবে। এই সময়ে জন্ম ও মৃত্যুনিবন্ধন-সংক্রান্ত সব কার্যক্রম স্থগিত থাকবে। রেজিস্ট্রার জেনারেলের কার্যালয়, জন্ম ও মৃত্যুনিবন্ধনের এক বিজ্ঞপ্তিতে ১৯ অক্টোবর এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, ১৯ অক্টোবর সকাল ৬টা থেকে ২৫ অক্টোবর সকাল ৬টা পর্যন্ত বিডিআরআইএস সফটওয়্যারের রক্ষণাবেক্ষণ কার্যক্রম চলবে। এই সিদ্ধান্ত সংশ্লিষ্ট সিটি করপোরেশন, জেলা প্রশাসক, উপজেলা নির্বাহী কর্মকর্তা, পৌরসভা, ক্যান্টনমেন্ট বোর্ড এবং দেশের সব নিবন্ধন কার্যালয়সহ সংশ্লিষ্ট দপ্তরে পাঠানো হয়েছে।
বাংলাদেশ সময়: ৯:২৬:৫৮ ২৭ বার পঠিত #জন্ম নিবন্ধন #বিডিআরআইএস #মৃত্যু নিবন্ধন #রেজিস্ট্রার জেনারেলের কার্যালয় #সফটওয়্যার রক্ষণাবেক্ষণ